সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

‘মেসি নয়, এমবাপ্পেই সেরা, সেটা রবিবারই প্রমাণ হবে’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১৯১ Time View

ডেস্ক নিউজ : মরক্কোকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। রবিবারের ফাইনালে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। মরক্কোর বিপক্ষে জয়ের পর ফরাসি তারকা আন্তোয়ান গ্রিজমান বলেছেন, ‘এই বিশ্বকাপে মেসিই সেরা। ’ তবে সতীর্থের এই মন্তব্যের সঙ্গে একমত নন ফ্রান্সের ডিফেন্সিভ মিডফিল্ডার অরিলিয়েন শোয়ামেনি।

রিয়াল মাদ্রিদের তারকা শোয়ামেনির মতে, কিলিয়ান এমবাপ্পে সেরা। তিনি বলেন, ‘আমি মনে করি, কিলিয়ানই সেরা। রবিবারে সে সেটা প্রমান করবে। ’ শোয়ামেনি আরও বলেন, ‘তারা দুজনই (মেসি-এমবাপ্পে) অসাধারণ খেলোয়াড়। খেলাটা তাদের দুজনের হবে না, হবে ২২ জন ফুটবলারের। তাদের বিপক্ষে গোল করাটা কঠিন।  তবে আমরা সবাই মিলে চেষ্টা করব। আমরা পরিকল্পনা সাজাব, পরিশ্রম করব কারণ খেলাটা মেসিদের বিপক্ষে। ’

ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার মেসি ২০১৪ বিশ্বকাপের ফাইনালে হেরে গিয়েছিলেন। সেবার মেসিদের প্রতিপক্ষ ছিল জার্মানি। এবার ফ্রান্সকে হারিয়ে অধরা বিশ্বকাপের ট্রফিটা ধরার সুযোগ মেসির সামনে। বর্ণাঢ্য ক্যারিয়ারে এই বিশ্বকাপ ট্রফিটাই শুধু নেই মেসির শো-কেসে। আর ২৩ বছর বয়সেই দুইবার বিশ্বকাপ জয়ের সুযোগ এমবাপ্পের। দেখা যাক, শেষ হাসিটা কে হাসেন? মেসি নাকি এমবাপ্পে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit