রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

ডিসি সম্মেলন হবে ২৪-২৬ জানুয়ারি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১১১ Time View

ডেস্ক নিউজ :চলতি বছরের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে। আগামী ২৪ জানুয়ারি তিনদিনের সম্মেলন শুরু হবে। ডিসি সম্মেলন শেষ হবে ২৬ জানুয়ারি।এরইমধ্যে সম্মেলনের তারিখ নির্ধারণ করে এ সংক্রান্ত ফাইল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

করোনাভাইরাস মহামারির কারণে দুই বছর (২০২০ ও ২০২১ সাল) ডিসি সম্মেলন হয়নি। এরপর গত বছরের ১৮-২০ জানুয়ারি এ সম্মেলন হয়। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে এটাই এ সরকারের শেষ ডিসি সম্মেলন। সেই হিসেবে এ সম্মেলন বেশ গুরুত্ববহ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) মো. হেলাল মাহমুদ শরীফ বলেন, “সম্মেলন অনুষ্ঠানে আমাদের প্রস্তুতি চলছে।”

সম্মেলনকে কেন্দ্র করে সব জেলার ডিসিদের কাছ থেকে প্রস্তাব নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রস্তাবগুলো যাচাই-বাছাই হয়েছে। প্রস্তাবগুলো বই আকারে প্রকাশের প্রস্তুতি চলছে।

মন্ত্রিপরিষদ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ২৪ জানুয়ারি সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হবে। 

সেখান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশরীরে উপস্থিত থাকবেন। তবে কার্য অধিবেশনগুলো গত সম্মেলনের মতো রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

কিউএনবি/অনিমা/১৫.১২.২০২২/সকাল ১০.০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit