রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

বিএনপির ৬ শূন্য আসনের তফসিল হতে পারে ১৮ ডিসেম্বর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১৩৮ Time View

ডেস্কনিউজঃ বিএনপির ছয়জন সংসদ সদস্য পদত্যাগ করায় শূন্য হওয়া আসনগুলোতে নির্বাচনের তফসিল আগামী ১৮ ডিসেম্বর ঘোষণা করা হতে পারে।

বুধবার (১৪ ডিসেম্বর) কমিশন সভার একটি অফিস আদেশ জারি করেছে নির্বাচন কমিশন।

এতে বলা হয়েছে, নির্বাচন কমিশনের সভাকক্ষে ১৮ ডিসেম্বর বেলা ১১টায় সভাটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

ওই সভায় ছয় শূন্য আসন নিয়ে আলোচনা হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

এর আগে, গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে দলটির সাত এমপির পদত্যাগের ঘোষণা আসে। পরদিন ১১ ডিসেম্বর দলটির পাঁচজন এমপি সশরীরে স্পিকারের কাছে ছয়জনের পদত্যাগপত্র জমা দেন। এ ছাড়া বিএনপির এমপি হারুন অর রশিদ দেশের বাহিরে থাকায় ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। তবে সেটি গৃহীত হয়নি।

কিউএনবি/বিপুল/১৪.১২.২০২২/ রাত ১১.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit