শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

দৌলতপুরে অবৈধ ইটভাঁটিতে অভিযান : ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১৫০ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে এবিসি নামে অবৈধ একটি ইটভাঁটিতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। বুধবার বিকেল ৩টায় উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারানপুর গ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতা জহুরুল আলম ও বিএনপি নেতা আব্দুল সালামের অনুমোদনহীন এবিসি নামের ওই অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল জব্বার।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, নারানপুর গ্রামে বিএনপি নেতা আব্দুল সালাম ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জহুরুল আলমের এবিসি নামে অবৈধ ইটভাঁটিতে জ্বালানী হিসেবে কাঠ পুড়ানো হচ্ছে এমন অভিযোগে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়স্ত্রণ) আইন ২০১৩ এর ৬(১৬) ধারায় ইটভাঁটি মালিকদের ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একইসাথে ইটভাঁটি মালিক আবুস সালাম ও জহুরুল আলমকে ইটভাঁটিতে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার না করার নির্দেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল জব্বার। অভিযান চলাকালে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit