সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম

বিশ্বের সর্ববৃহৎ কোরআন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১২০ Time View

ডেস্ক নিউজ : সাধারণত কাগজ, কাপড় ও পশুর চামড়ার মতো উপাদান দিয়ে পবিত্র কোরআনের বড় আকৃতির অনুলিপি তৈরির প্রচলন রয়েছে। ইসলামের প্রায় পনেরো শ বছরের ইতিহাসে প্রথমবারের মতো দুই শ কেজি স্বর্ণের প্রলেপ ও দুই হাজার কেজি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হচ্ছে পবিত্র কোরআনের সর্ববৃহৎ অনুলিপি।

পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান শিল্পী শাহিদ রাসসামের তত্ত্ববধানে এই প্রকল্পের কাজ করছেন চার শতাধিক শিল্পী। দুবাইয়ের উদ্যোক্তা ইরফান মুস্তফার আর্থিক সহায়তায় চলমান কোরআনের প্রকল্পটি ২০২৬ সালের মধ্যে শেষ হওয়ার আশা রাসসামের।

মোট ৮০ হাজার শব্দ ও ৫৫০ ক্যানভাসের সর্ববৃহৎ কোরআনের কপিটি দৈর্ঘ্যে ৮.৫ ফুট এবং প্রস্থে ৬.৫ ফুট। ২০২১ সালে অনুষ্ঠিত দুবাই এক্সপো-২০২০-এর পাকিস্তান প্যাভিলিয়নে সুরা আর রহমান অধ্যায়টি প্রদর্শনীতে রাখা হয়। সৌদি আরব বা কোনো মুসলিম দেশ এই শিল্পকর্মের পৃষ্ঠপোষক হবে—আশা শিল্পী রাসসামের।

সূত্র : আরব নিউজ

 

 

কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit