বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন

জামায়াতে ইসলামীর আমীরকে গ্রেপ্তারের প্রতিবাদে ডোমারে বিক্ষোভ মিছিল

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১৬৩ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী ডোমার উপজেলা শাখা। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় জামায়াতের উপজেলা সেক্রেটারী হাফেজ আব্দুল হক এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ডোমার রেলগেট থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সোনালী ব্যাংকের নিচে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে কর্মসূচী শেষ হয়।

এসময় উপজেলা জামায়াতের আমীর খন্দকার আহমাদুল হক মানিক, উপজেলা কর্মপরিষদের সদস্য আবু বকর সিদ্দিক, ডোমার পৌরসভার আমীর নুর কামাল সহ উপজেলার বিভিন্ন এলাকার জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ আব্দুল হক। এ সময় তিনি অবিলম্বে কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমানের নিঃশর্ত মুক্তি দাবী করেন।

 

কিউএনবি/অনিমা/১৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit