সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

সেরা ছন্দের মেসিকে থামাবে কে?

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১০৩ Time View

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি, নামটা শুনলেই যেকোনো প্রতিপক্ষের গায়ে জ্বর আসে নিশ্চয়ই। কারণ একা মেসিই খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন কয়েক সেকেন্ডে।

তাই প্রায় সব প্রতিপক্ষই আর্জেন্টিনাকে নয়, কেবল মেসিকে আটকাতেই নিজেদের সবটুকু শক্তি ব্যয় করে। তাকে আটকাতেই সাজানো হয় নয়া রণ-কৌশল।

জমাট রক্ষণে ব্রাজিল আর নেইমারকে আটকে দেওয়া ক্রোয়েশিয়া অবশ্য মুখের কথা বলছে, তারা কেবল একক মেসিকে নিয়ে ভাবছে না।

ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড ব্রুনো পেতকোভিচের মতে, স্রেফ মেসিকে থামানোর জন্য মাঠে নামবেন না তারা। তিনি বলেছেন, ‘মেসিকে থামানোর জন্য আমাদের এখনও নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। সাধারণত আমরা একজন খেলোয়াড়কে আটকানোর দিকে মনোযোগ দিই না বরং পুরো দলকে থামানোর চেষ্টা করি।’

আনুষ্ঠানিক কথায় ব্রুনো হয়তো ঠিক বলেছেন। তবে বাস্তবতা বলছে, খেলাটা ক্রোয়েশিয়া বনাম মেসিও হয়ে যেতে পারে। কারণ সেরা ছন্দে থাকা মেসি চলতি আসরে এ পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে ৪ গোল করেছেন, করিয়েছেন দুটি। তিন ম্যাচে জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার।

তার মানে বোঝাই যাচ্ছে, আর্জেন্টিনার খেলাটা পুরোটাই মেসি নির্ভর। তিনি যেমন দলের আক্রমণভাগে নেতৃত্ব দেন, তেম দলের সার্বিক পরিকল্পনা-কৌশলও আসে তার মাথা থেকে।

তাই লুকা মদ্রিচদের আর্জেন্টিনা নয় মেসিকে আটকানোর মতো কাউকে খুঁজে বের করতেই হবে ফাইনালের টিকেট নিশ্চিত করতে হলে।

কিউএনবি/অনিমা/১২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit