রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানে বড় হামলার শঙ্কা: সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত ফোন করে সৌদির পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করলেন ইরানের আরাঘচি হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন

জেদ্দায় আন্তর্জাতিক বইমেলা

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৯১ Time View

ডেস্ক নিউজ : সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে আন্তর্জাতিক বইমেলা। এতে বিশ্বের নয় শর বেশি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। সৌদির সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সাহিত্য, প্রকাশনা ও অনুবাদ কমিশনের উদ্যোগে ৮-১৭ ডিসেম্বর পর্যন্ত চলবে এই বইমেলা। বইপ্রেমী পাঠকদের এই উৎসবে শতাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। ডিজিটাল পাবলিশিং কনফারেন্স, সায়েন্স ফিকশন কনফারেন্স, কথোপকথন সেশন, কর্মশালা ও কবিতা সন্ধ্যাসহ লেখক-পাঠকদের মিলনক্ষেত্র হবে ‘বুক টক’ পর্ব।

মেলার সাংস্কৃতিক কর্মশালায় নানা বিষয়ে আলোচনা করবেন বিভিন্ন দেশের বিশেষজ্ঞ ও বুদ্ধিজীবীরা। কবিতা সন্ধ্যা ও নাটক পরিবেশনার পাশাপাশি উপন্যাস, ছোটগল্প ও শিল্পকলা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে। মেলায় সৌদি শুরা কাউন্সিল, ফ্যাশনশিল্প, প্রাচীন সামুদিক শিলালিপি ও ঐতিহাসিক স্থাপত্যে নারীদের ভূমিকা নিয়েও থাকবে। সেমিনারে ‘ফিলোলজি অব দ্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ’, ‘ন্যারেটিভ অ্যান্ড ব্রিজ অব কালচারাল মেমোরি’, ‘গেম অব থ্রোনস’ নাটক সিরিজসহ বিভিন্ন পর্ব রয়েছে।

সাহিত্য, প্রকাশনা ও অনুবাদ কমিশনের প্রধান মুহাম্মদ হাসান আলওয়ান বলেন, ‘জেদ্দা বইমেলার মাধ্যমে একটি সাহিত্যিক কেন্দ্র গড়ে উঠছে, যার মাধ্যমে সৌদি সংস্কৃতির বিকাশ ঘটছে। বই শিল্প ও প্রকাশনাকে সমৃদ্ধ করে সংস্কৃতি বিকাশে কমিশন কাজ করছে। জেদ্দা বইমেলা দর্শকদের জ্ঞানকে আরো সমৃদ্ধ করবে এবং লেখকদের অনুপ্রেরণা জোগাবে। ’ সেরা প্রকাশকদের জন্য পুরস্কারের পাশাপাশি দর্শকদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

করোনা মহামারির কারণে তিন বছর পর এবারই প্রথম জেদ্দা বইমেলা শুরু হয়েছে। এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে পঞ্চম আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হয়েছিল।

সূত্র : সৌদি গেজেট

 

 

কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit