রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

ডিজিটাল বাংলাদেশ না হলে করোনার সময় সবকিছু স্থবির হয়ে যেতো : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১০০ Time View

ডেস্ক নিউজ : ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌‌‘ডিজিটাল বাংলাদেশ না হলে করোনার সময় কী হতো? সবকিছু স্থবির হয়ে যেতো’।

‘প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ এর উদ্বোধনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘এখন আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা’।

প্রধানমন্ত্রী বলেন, করোনার সময় ভার্চুয়ালি আদালতের কার্যক্রম পরিচালিত হয়েছে। শুরুতে জ্যেষ্ঠ বিচারকরা অনিচ্ছুক ছিলেন। কিন্তু ভার্চুয়ালি পরে আদালতের কার্যক্রম পরিচালিত হয়েছে। এখন বিচারকরা বিদেশে বসেও আদালতের কার্যক্রম পরিচালনা করতে পারেন। আমি বিদেশে থাকলেও ভার্চুয়ালি দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করি। করোনার সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো দ্রুতই ভার্চুয়ালি শিক্ষাদান কার্যক্রম শুরু করে। সরকারি বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে ছিল। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ও আছে। কোনো প্রযুক্তি থেকে যদি সুবিধা পাওয়া যায় তাহলে আমরা সেটা গ্রহণ করবো না কেন?

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অর্থ উপার্জন, ভাষা শেখার অ্যাপ, দৃষ্টিপ্রতিবন্দ্বীদের জন্য টকিং বুক, ৩৩৩ হেল্পলাইন, টেলিমেডিসিনসহ নানা ধরনের সেবা চালু করেছি। নারীরা এখন ঘরে বসে আয় করতে পারছেন। ব্যান্ডউইথের দাম কমানো, ইন্টারনেট সহজলভ্য করার মতো উদ্যোগ নিয়েছি। আমরা স্মার্ট সোসাইটি গড়ে তুলতে চাই।

কিউএনবি/অনিমা/১২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit