শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী ফিফা আসিয়ান কাপে হার দিয়ে শুরু করলো বাংলাদেশ সায়রা জাহান সুপ্তি’র জীবনালেখ্যঃ অচেনা গন্তব্যে বিশ্বমঞ্চে বিরল নজির: বাবা ও মায়ের পর জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে তারেক রহমানের পাঁচ প্রস্তাব সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? আগুন-বোমাবাজির সঙ্গে জড়িতরা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু: রিজভী ২৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৮ বিলিয়ন ডলারের বেশি ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেপ্তার যুক্তরাষ্ট্রকে শর্ত মেনে নিতে আলটিমেটাম দিলো ইরান

শীতে সুস্থ থাকতে রোজ খান এক বাটি ভেজিটেবল স্যুপ

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ২১১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শীতের দিনে গরমাগরম স্যুপ খেতে কিন্তু দারুণ লাগে। তাছাড়া, ঠান্ডা আবহাওয়ায় হরেক রকম শারীরিক সমস্যা হয়, তার মধ্যে প্রধান হল – সর্দি, কাশি, গলা ব্যথার সমস্যা। ঠাণ্ডা লাগায় খুব ভাল কাজে দেয় গরম স্যুপ। গলাতেও বেশ আরাম লাগে। ওজন কমাতে এবং শরীর সুস্থ রাখতেও স্যুপের জুড়ি মেলা ভার, একথা আমরা সকলেই জানি। স্যুপ খেলে হজম যেমন ভালো হয়, তেমনই শরীরের প্রয়োজনীয় পানির চাহিদাও মেটে। পেটও ভরে যায় খুব ভালো ভাবে। তাই, বিশ্বজুড়ে স্যুপকে স্বাস্থ্যকর খাবার হিসেবে গণ্য করা হয়। আজ আপনাদের জন্য রইল ভেজিটেবল স্যুপের রেসিপি। এটি খেতেও যেমন সুস্বাদু, তৈরি করতেও বেশি সময় লাগে না। দেখে নিন রেসিপি।

উপকরণ:

২-৩টা গাজর টুকরো করে কাটা

কয়েকটা বিনস টুকরো করে কাটা

হাফ কাপ মটরশুঁটি

মাশরুম পরিমাণমতো

১ কাপ ব্রকোলি

কয়েক কোয়া রসুন কুচি

২টো পেঁয়াজ কুচি

গোলমরিচ গুঁড়ো

মাখন

সাদা তেল পরিমাণমতো

ভেজিটেবল স্যুপ তৈরির পদ্ধতি

১) কড়াই গরম করে মাখন দিয়ে দিন। মাখন গলে গেলে দিয়ে দিন পরিমাণমতো সয়াবিন তেল।

২) এর পর পেঁয়াজ কুচি, রসুন কুচি একটু নেড়ে নিন।

৩) এবার গাজর, বিনস, মাশরুম, মটরশুঁটি, ব্রকোলি দিয়ে ভাল করে নাড়াচাড়া করে নিন।

৪) সবজিগুলো ভাজা হয়ে গেলে ২ কাপ পানি দিয়ে দিন।

৫) স্যুপ ঘন হয়ে এলে লবণ আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন। ব্যস তাহলেই তৈরি হয়ে যাবে ভেজিটেবল স্যুপ।

৬) স্যুপ যদি আরও ঘন করতে চান তাহলে কর্নফ্লাওয়ার পানিতে গুলে স্যুপের সঙ্গে মিশিয়ে দিতে পারেন।

কিউএনবি/অনিমা/১১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit