বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
উজবেকদের ঐতিহাসিক অভিষেক, কাতারের হতাশা ভুলে ফের বিশ্বকাপের মাঠে কলম্বিয়া সামনের ম্যাচগুলোতে ভুল করতে চায় না পর্তুগাল : রাফায়েল লিও যে একাদশ নিয়ে নামছে ঘানা-পানামা শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা হাসপাতালে ভর্তি নেইমারদের বিশ্বকাপজয়ী কোচ ইতিহাস গড়ার ম্যাচে মুখোমুখি কলম্বিয়া-উজবেকিস্তান গোবিন্দগঞ্জে গোসলে নেমে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যােগে অসহায় দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১৪৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলা পুলিশের উদ্যােগে চার শতাধিক  অসহায় দুঃস্থ শীতার্তদের  মাঝে শীত বস্ত্র বিতরণ কার্যত্রুমের উদ্বোধন করেছেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম। রোববার (১১ডিসেম্বর ২০২২ইং)বিকাল ৫টার দিকে খাগড়াছড়ি পুলিশ লাইন্স ড্রীল শেডে খাগড়াছড়ি জেলা পুলিশের উদ্যােগে চার শতাধিক   অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার  সদর সার্কেল জিনিয়া চাকমার সঞ্চালনায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পুলিশ সুপার  সুপার মো:নাইমুল হক পিপিএম এর সহধর্মীনি ও  পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর সভানেত্রী রেহানা ফেরদৌসী। এসময় রামগড় সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার   মো:নাজিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ত্রুাইম) কেএমএইচ এরশাদ, মানিকছড়ি সার্কেল সিনিয়র সহকারি পুলিশ সুপার মো:  কামরুজ্জামান,  সকল  থানার অফিসার ইনচার্জ বৃন্দ উপস্থিত ছিলেন 

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পুলিশ সুপার নাইমুল হক পিপিএম বলেন, বাংলাদেশ পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি  সব সময় অসহায় দুঃস্থ  মানুষের পাশে থেকে মানবিক কার্যত্রুম করে আসছে তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলা পুলিশ  এর উদ্যােগে চার শতাধিক অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে এই কার্যক্রম ভবিষৎতে  অব্যাহত থাকবে বলে জানান তিনি।

কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit