সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ৩০ জানুয়ারি

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৮১ Time View

ডেস্ক নিউজ : দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৩০ জানুয়ারি ধার্য করেছে আদালত।

রোববার (১১ ডিসেম্বর) ঢাকার বিশেষ আদালত-৬’র বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে মামলার চার্জ গঠনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল।

ইসমাইল চৌধুরী সম্রাট আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে অভিযোগ গঠন শুনানির জন্য সময়ের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে আগামী ৩০ জানুয়ারি শুনানির জন্য দিন ধার্য করেছে।

এর আগে গত ২০ অক্টোবর স্থায়ী জামিন চেয়ে আবেদন করেন সম্রাট। অন্যদিকে, দুদকের আইনজীবী স্থায়ী জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে ধার্য তারিখ পর্যন্ত জামিন বহাল রাখে আদালত। 

পরে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য সময়ের আবেদন করা হয়। পরে আদালত এদিন ধার্য করে।

ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাটকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে একই বছর ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক। 

কিউএনবি/অনিমা/১১.১২.২০২২/বিকাল ৪.২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit