রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

সারা জীবনই বন্ধুর মতো সম্পর্ক থাকবে: নুসরাত ফারিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১০৬ Time View

বিনোদন ডেস্ক : ২০২০ সালের ২১ মার্চ রনি রিয়াদ রশিদের সঙ্গে বাগদান সম্পন্ন হয় ঢালিউডের চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার। সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে নুসরাত জানিয়েছেন, রনির সঙ্গে বিয়েটা করছেন না তিনি। যদিও তার কোনো কারণ নুসরাত জানাননি। বিয়ে ভেঙে গেলেও রনির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে বলে জানিয়েছেন নুসরাত।

নুসরাত ফারিয়া বলেছেন, ‘আমি যা করি, বুঝেশুনেই করি। রনির সঙ্গে আমার সব সময়ই যোগাযোগ আছে। সারা জীবনই বন্ধুর মতো সম্পর্ক থাকবে। বিয়ে না করার সিদ্ধান্তটি দুজনের বোঝাপড়াতেই হয়েছে। হুট করে কোনো কিছু করা ঠিক নয়’।

২০১৫ সালে ‘আশিকী’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় নুসরাতের। এরপর বেশ কিছু জনপ্রিয় ছবিতে দেখা গেছে তাকে। অভিনয়ের পাশাপাশি গানও করেন। একাধিক মিউজিক ভিডিও প্রকাশ করেছেন। এ বছর নুসরাতের ‘অ‌পারেশন সুন্দরবন’ ছবিটি মুক্তি পেয়েছে। হাতে আছে ‘ভয়’, ‘রকস্টার’, ‘বিবাহ অভিযান টু’সহ একগুচ্ছ ছবি।

কিউএনবি/অনিমা/১১.১২.২০২২/দুপুর ২.৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit