রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

ইমরানের মাইলফলক

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১০৯ Time View

বিনোদন ডেস্ক : সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান। ব্যতিক্রমী গান ও সুর দিয়ে দর্শকদের হৃদয় জয় করে নিয়েছেন। 

মিষ্টি গান গেয়ে মাইলফলক অর্জন করেছেন এই শিল্পী।  এ শিল্পীর কণ্ঠের ইউটিউবে প্রকাশিত ৫০টি গান, প্রত্যেকটি ১ কোটি ভিউ পার করেছে। এটি বাংলাদেশি কোনো শিল্পীর প্রথম অর্জন। 

ইমরান ২০০৮ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতাঙ্গনে পা রাখেন। এরপর থেকে নিয়মিত কাজ করছেন। এক সময় কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুরকার ও সংগীত পরিচালক হিসাবেও কাজ শুরু করেন। 

সময়ের বিবর্তনে অ্যালবামের ফরম্যাট থেকে বের হয়ে গান ইউটিউব প্ল্যাটফরমে প্রবেশ করে। গান প্রকাশের ধরনে পরিবর্তন এলেও ইমরান কাজ করে যান নিয়মিত। বিভিন্ন প্রচার মাধ্যমে তার গাওয়া গান প্রকাশ হয়। যার ফলে এ সংগীতশিল্পীর গাওয়া ৫০টি গান কোটি ভিউয়ার্সের মাইলফলক স্পর্শ করে। 

এ প্রসঙ্গে ইমরান বলেন, ‘আসলে ভিউস কখনোই একটি গানের সবকিছু হতে পারে না। তারপরও প্রজন্মের নতুন এ ধারাকে জয় করতে পারা আমার জন্য আনন্দের। আশা করি ভবিষ্যতেও দর্শক শ্রোতাদের কাছ থেকে এমন ভালোবাসা পাব, যা আমাকে আরও ভালো গান উপহার দিতে অনুপ্রেরণা জোগাবে। তবে এ অর্জন আমার একার নয়। প্রকাশিত গানগুলোর সংশ্লিষ্ট সম্মানিত সব গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, মিউজিক ভিডিও নির্মাতা, প্রযোজক ও প্রযোজনা প্রতিষ্ঠান, সর্বোপরি আমার শ্রোতা ও শুভাকাঙ্ক্ষী-সবারই অর্জন এটি।’

কিউএনবি/অনিমা/১১.১২.২০২২/দুপুর ১.৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit