রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

ব্যক্তিগত জীবন নিয়ে মাত্রাতিরিক্ত কৌতূহলে বিরক্ত নার্গিস

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১২৮ Time View

বিনোদন ডেস্ক : ‘রকস্টার’ দিয়ে বলিউডে জনপ্রিয়তা পান নার্গিস ফাখরি। এরপর বেশ কয়েকটি জনপ্রিয় ছবিতে দেখা গেছে তাকে। মাঝে কয়েক বছরে বলিউডে অনিয়মিত ছিলেন। নার্গিস জানিয়েছেন, বলিউডে তিনি মানিয়ে নিতে পারেননি। এজন্যই বিরতি নিয়েছিলেন। আবারও পুরোদমে কাজে ফিরছেন নার্গিস। তিনি চান তার কাজ নিয়ে বেশি কথা হোক। কিন্তু মানুষ তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতেই বেশি আগ্রহী।

নার্গিস ফাখরি বলেন, “লোকেরা আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে জিজ্ঞাসা করলে আমি কোনো সমস্যা দেখি না। কিন্তু সমস্যা হল কিছু লোক আমার কাজের পরিবর্তে অন্য বিষয়ে আগ্রহী। ব্যক্তিগত জীবন নিয়েই তাদের সব প্রশ্ন।  আমি আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কথা বলতে বিব্রত বা লজ্জিত নই। তবে সত্যি কথা বলতে, আমি আমার কাজের বিষয়ে কথা বলতেই বেশি আগ্রহী। কাজ আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।  কিছু মানুষ আছে যারা তাদের প্রেমের জীবন সম্পর্কে প্রকাশ্যে কথা বলে না। তাদের গোপনীয়তাকে সম্মান করা উচিত। তাদের ব্যক্তিগত জীবনে প্রবেশ করতে চাওয়া উচিত নয়’।

নার্গিস বলেন, “ফোন জানে আমরা কি ভাবছি, কারণ তারা আমাদের কীস্ট্রোক নিবন্ধন করে রাখে। সামাজিক যোগাযোগ মাধ্যম জানে, আমরা সাধারণত কি দেখি। ইন্টারনেট বর্তমানে গোপনীয়তার সংজ্ঞাকে বদলে দিয়েছে। মনে হচ্ছে আমরা প্রায় নগ্ন! আমি মাঝে মাঝে বিরক্ত বোধ করি, কেন লোকেরা আমর ব্যক্তিগত জীবন সম্পর্কে এতো আগ্রহ দেখাবে? আমি কার সাথে ডেট করি তা নিয়ে তারা কেন চিন্তা করবে? তাদের আগ্রহ আমার জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে আমি এই বিষয়গুলোতে স্বাভাবিক থাকার চেষ্টা করি’।

সূত্র : হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/১১.১২.২০২২/দুপুর ১.২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit