রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

১২ বছরের ছোট অর্জুনের সঙ্গে প্রেম নিয়ে বিস্ফোরক মন্তব্য মাইলাইকার

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৯৩৪ Time View

বিনোদন ডেস্ক : আরবাজ খানের সঙ্গে ১৭ বছরের সংসার জীবনের ইতি টেনে বলিউড ড্যান্সকুইন মালাইকা অরোরা প্রেম করছেন ১২ বছরের ছোট অর্জুনের সঙ্গে। আর এ নিয়ে সমালোচনার তীর যেন বারবার তার দিকেই ছুটে যায়। সম্প্রতি ফের সমালোচনার মুখে পড়েছেন এ অভিনেত্রী। 

সম্প্রতি এক সাক্ষাৎকারের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে অর্জুনের সঙ্গে প্রেম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মালাইকা।

মালাইকা বলেন, আমি শুধু বয়সে বড় নই, বরং নিজের চেয়ে কম বয়সী ব্যক্তির সঙ্গে ডেট করছি। এটি আমার সাহস। কিন্তু আমি তার জীবন খারাপ করছি না। আমি সবাইকে বলতে চাই— তার জীবন নষ্ট করছি না, অর্জুন কাপুর কোনো স্কুলগামী বাচ্চা নন, যে নিজের পড়াশোনা মন দিয়ে না করে অন্য কিছু করে বেড়াচ্ছে। আর এমনও নয় যে, আমরা ক্লাস ফাঁকি দিয়ে ডেট করছি।

অভিনেত্রী আরও বলেন, অর্জুন এবং আমি দুজনেই অ্যাডাল্ট। সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক। নিজেদের জীবনের যে কোনো সিদ্ধান্ত আমরা নিজেরাই নিতে পারি। যদি একজন বয়স্ক মানুষ একজন অল্প বয়সি মেয়েকে বিয়ে করেন, তখন তিনি ভালো খেলোয়াড়। আর এর উল্টোটা ঘটলেই, সবাই বলতে শুরু করে শুধু যৌনতার জন্য নারীটি এমন করছেন। কিন্তু কেন তখন এটিকে স্বাভাবিকভাবে নিতে পারেন না আপনারা?

এর আগে মালাইকা অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। যদিও বিষয়টি অর্জুন একেবারেই অস্বীকার করেন এবং এ সম্পর্কিত প্রশ্নে সংবাদমাধ্যমকর্মীদের ওপর ব্যাপক ক্ষিপ্ত হন।

কিউএনবি/অনিমা/১১.১২.২০২২/সকাল ১১.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit