বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী নওগাঁয়  প্রতিবন্ধী ও দরিদ্র ৫৬ শিক্ষার্থীকে ৫ লাখ ৬০ হাজার টাকার অনুদান হস্তান্তর নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান  ‎লালমনিরহাটে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, ২৩ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরন।

পুতিনের সমালোচনায় নোবেল শান্তি পুরস্কার গ্রহীতারা

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এ বছর শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয় বেলারুশের মানবাধিকার বিষয়ক আইনজীবী অ্যালেস বিয়ালিয়াৎস্কি এবং রুশ মানবাধিকার সংস্থা মেমোরিয়াল ও ইউক্রেনীয় মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজকে।

নরওয়ের রাজধানী অসলোতে শনিবার বিজয়ীদের হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হয়। বেলারুশের মানবাধিকার কর্মী অ্যালেস বিয়ালিয়াৎস্কি কারাগারে থাকায় তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার স্ত্রী।

নোবেল শান্তি পুরস্কার গ্রহীতারা ইউক্রেনে পুতিনের ‘উন্মাদ’ যুদ্ধের সমালোচনা করেন।
পুরস্কারগ্রহণ অনুষ্ঠানে রাশিয়ার মানবাধিকার সংস্থা মেমোরিয়ালের প্রধান ইয়ান রাচিনস্কি বলেন, ‘পুতিনের অধীনে প্রতিরোধ হলো ‘ফ্যাসিজম’। ইউক্রেনের বিরুদ্ধে পাগলাটে এবং অশুভ যুদ্ধের আদর্শিক ন্যায্যতা প্রমাণ করতে এটা ব্যবহৃত হচ্ছে।

অন্যদিকে ইউক্রেনের নোবেলবিজয়ী সেন্টার ফর সিভিল লিবার্টিজের ওলেকসান্দার মাতভিচুক রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে বিচারের মুখোমুখি করতে ‘আন্তর্জাতিক ট্রাইবুনাল’ গঠনের আহ্বান জানান।

কিউএনবি/অনিমা/১১.১২.২০২২/সকাল ১০.৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit