শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে শ্বাসরোধে হত্যা : মাসহ গ্রেফতার ৫

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ১১৪ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে রিয়া খাতুন (৯) নামের তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে ওই ছাত্রীর মা, নানা-নানি, ও মামা-মামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিনগত রাতে উপজেলার বাগুলাট ইউনিয়নের মধুপুর দুর্গাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আসামিরা হলেন- শিশুর মা শিল্পী খাতুন (২৩), মামা রফিকুল ইসলাম (২৮), মামি রুনা খাতুন (২৩), নানা মোহাম্মদ আলী (৫২) ও নানি রেহেনা খাতুন। তাদের উপজেলার বাগুলাট ইউনিয়নের মধুপুর দুর্গাপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

নিহত রিয়া খাতুন মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। উপজেলার যদুবয়রা ইউনিয়নের দহকুলা গ্রামের ভ্যানচালক মো. রাইহান ওরফে বাচ্চুর মেয়ে। পুলিশ জানায়, ৬ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে নানাবাড়ির গোয়ালঘর থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছিল। এ বিষয়ে ওই দিন রাতেই থানায় একটি অপমৃত্যু মামলা হয়। শুক্রবার সকালে মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্তে ওই ছাত্রীকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে উল্লেখ করা হয়েছে। শুক্রবার রাত ১২টার পরে মা, নানা, নানি, মামা ও মামিকে আসামি করে নিহত ওই ছাত্রীর বাবা মো. রায়হান একটি হত্যা মামলা করেন।

মো. রায়হান জানান, চার বছর আগে মেয়ের মা অন্য একজনকে বিয়ে করেছেন। মেয়ে কখনও মায়ের কাছে, কখনও নানিরবাড়িতে থাকত। হঠাৎ ৬ অক্টোবর খবর পাই মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু আত্মহত্যার কোনো কারণ খুঁজে না পাওয়ায় ময়নাতদন্ত করেছিলাম। তিনি আরও বলেন, শুক্রবার পুলিশের মাধ্যমে জানতে পারি মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। রাতে থানায় মামলা করেছি। আসামিদের উপযুক্ত শাস্তি চাই।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদনে শ্বাসরোধ করে হত্যার বিষয় উল্লেখ করা হয়েছে। থানায় মেয়ের বাবা মামলা করেছেন। মামলায় মেয়ের মা, নানা, নানি, মামা ও মামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে তাদের সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক সহায়-সম্পত্তির জেরে রিয়াকে হত্যা করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১০ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit