মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

সেঞ্চুরিয়ান কোহলিকে ফেরালেন সাকিব

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ১৩৩ Time View

স্পোর্টস ডেস্ক : পরপর দুই ওভারে দুই উইকেট তুলে নিল বাংলাদেশ। লোকেশ রাহুলের পর এবার ফিরলেন সেঞ্চুরিয়ান বিরাট কোহলি। সাকিব আল হাসানের শিকার ভারতের এই তারকা ব্যাটসম্যান।  

সাকিবকে এক্সট্রা কাভারের ওপর দিয়ে লফটেড শট খেলতে যান কোহলি। কিন্তু এবার টাইমিং হয়নি ঠিকঠাক। লং-অফ থেকে বাঁদিকে কিছুটা দৌড়ে দারুণ ক্যাচ মুঠোয় জমান মেহেদী হাসান মিরাজ।

২ ছক্কা ও ১১ চারে ৯১ বলে ১১৩ রান করে ফেরেন কোহলি। ১ রানে মিরাজের বলেই তার সহজ ক্যাচ ছেড়েছিলেন লিটন দাস।

৪২ ওভার শেষে ভারতের রান ৫ উইকেটে ৩৪৬। ওয়াশিংটন সুন্দরের সঙ্গে উইকেটে নতুন ব্যাটসম্যান আকসার প্যাটেল।

এর আগে শ্রেয়াস আইয়ারের পর লোকেশ রাহুলকেও ফেরান ইবাদত হোসেন। এই পেসারের দুর্দান্ত ইয়র্কার উড়ে গেল ভারতীয় ব্যাটসম্যানের স্টাম্প।

১ চারে ১০ বলে ৮ রান করে ফিরলেন এই ম্যাচে ভারতকে নেতৃত্ব দেওয়া কিপার-ব্যাটসম্যান রাহুল।

কিউএনবি/অনিমা/১০.১২.২০২২/বিকাল ৪.৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit