রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

বাঙালি বধূর চরিত্রে রানি

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ৯৯ Time View

বিনোদন ডেস্ক : গত কয়েক বছর ধরে বেছে বেছে সিনেমা করছেন রানি মুখার্জী। ‘হিচকি’, ‘মর্দানি’ সিনেমাতে নারীকেন্দ্রীক চরিত্রে অভিনয় করেছিলেন। তবে গত বছর মসলাদার সিনেমা ‘বান্টি অউর বাবলি ২’ দিয়ে খুব একটা সাড়া পাননি। আবারও নারী প্রধান ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ দিয়ে ফিরছেন রানি। সম্প্রতি ছবিতে তার লুক প্রকাশ করা হয়েছে।

‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমাতে রানিকে একজন বাঙালি বধূর চরিত্রে দেখা যাবে। সিনেমার প্রেক্ষাপট নরওয়ে। সত্য ঘটনা অবলম্বন করেই সিনেমাটি তৈরি করেছেন পরিচালক অসীমা ছিব্বর।

পারিবারিক অশান্তি এবং সন্তান প্রতিপালনে গাফিলতির কারণে মায়ের থেকে সন্তানকে আলাদা করে নরওয়ে সরকার। সন্তানের অভিভাবকত্ব ফিরে পেতে একজন মায়ের লড়াই এই সিনেমার মূল উপজীব্য।

চলতি বছরের মে মাসে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয় সিনেমার মুক্তি। ২০২৩-এর মার্চ মাসে মুক্তি পাবে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’।

কিউএনবি/অনিমা/১০.১২.২০২২/বিকাল ৩.০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit