রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

দামালে মাতলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ১৭৫ Time View

বিনোদন ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাবের উদ্যোগে চলছে ৪ দিন ব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী ‘সিনেশো-২০২২’। চারদিনব্যাপী এই সিনেশোর তৃতীয় দিন প্রদর্শিত হয়েছে পরিচালক রায়হান রাফির সুপারহিট সিনেমা দামাল।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে দুপুর ২.৫০ ও বিকাল ৫টায় দুইটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সিনেমার প্রদর্শনীতে শিক্ষার্থীদের ব্যপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

আয়োজন সূত্রে জানা যায়, দামাল সিনেমার প্রত্যেকটি শো হাউজফুল গেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে সিনেমাটির তিনটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

সিনেমা দেখে উচ্ছ্বসিত নাট্যকলা বিভাগের শিক্ষার্থী তৌফিক মেসবাহ বলেন, স্বাধীন বাংলা ফুটবল দলের ঘটনা নিয়ে এই সিনেমাটি নির্মিত। সিনেমাটি দেখে সেসময়কার আমাদের দেশের মানুষের ফুটবল আবেগ সম্পর্কে ধারণা পাওয়া যায়। ব্যাচের বন্ধুদের নিয়ে সিনেমাটি খুব উপভোগ করেছি।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী জুলিয়া জান্নাত বলেন, দামাল সিনেমায় আমাদের অদম্য যোদ্ধাদের দেখলাম। যারা মুক্তিযুদ্ধের সময় বিশ্বে আমাদের প্রতিনিধিত্ব করেছিলো। নিজের ক্যাম্পাসে বসে মুভি দেখলাম। আয়োজকদের ধন্যবাদ জানাই।

প্রদর্শনী সম্পর্কে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাবের সাধারণ সম্পাদক নেহেরু রঞ্জন সরকার বলেন, আমরা চাই যে মানুষ সিনেমার সাথে থাকুক। সিনেমাকে ভালোবাসুক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের মাঝে চলচ্চিত্র সচেতনতা বৃদ্ধির জন্যই মূলত আমাদের এই আয়োজন।

কিউএনবি/অনিমা/০৯.১২.২০২২/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit