শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

পুলিশের ওপর হামলা: টুকুসহ ৭ জন কারাগারে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ১২৮ Time View

ডেস্ক নিউজ : পুলিশের ওপর হামলার ঘটনায় রাজধানীর পল্টন থানার মামলায় জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুল ইসলাম নয়নসহ সাতজনকে কারাগারে পাঠানো হয়েছে।

চার দিনের রিমাণ্ড শেষে শুক্রবার তাদের আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এস আই বিজন কুমার।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জসিম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এরআগে ৪ ডিসেম্বর সুলতান সালাউদ্দিন টুকুসহ সাতজনকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু-তদন্তের জন্য তাদের বিরুদ্ধে সাতদিনের রিমাণ্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন তাদের চার দিনের রিমাণ্ড মঞ্জুর করেন। 

রিমাণ্ডভূক্ত অপর আসামিরা হলেন, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুল ইসলাম, বিএনপি নেতা মোকলেস মিয়া, মোশাররফ হোসেন খোকন, জজ মিয়া, ফরিদ উদ্দিন মনা ও আব্দুল্লাহ। 

গত ২৬ মে পল্টন থানার উপ-পরিদর্শক মো. কামরুল হাসান বাদি হয়ে বিএনপি নেতা রিজভীসহ ৩০ জনের নাম উল্লেখ করে এ মামলা করেন। মামলায় অজ্ঞাত আরও ১শ’ থেকে ১৫০ আসামি করা হয়। 

মামলায় এজাহারে বলা হয়েছে, আসামিরা বেআইনিভাবে মিছিল, দাঙ্গা-হাঙ্গামা, কাঠের মশাল, বাঁশের লাঠিসোঁটা নিয়ে রাস্তায় বের হয়। তারা সরকার বিরোধী বিভিন্ন উসকানিমূলক বক্তব্য ও অবমাননাকর শ্লোগান দেন। এ সময় মিছিলকারীরা ভাঙচুর ও পুলিশের ওপর হামলা করে। এতে এক পুলিশ কনস্টেবল ও আনসার সদস্য আহত হন।

কিউএনবি/অনিমা/০৯.১২.২০২২/সন্ধ্যা ৭.৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit