বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম
লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

হাঁটুর বয়সী নায়িকার প্রেমে সালমান, কে সেই তন্বী?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ১৩৭ Time View

বিনোদন ডেস্ক : সালমান খানের মন যে মাঝে মধ্যেই উড়ু উড়ু করে তার প্রমাণ পূর্বে পাওয়া গিয়েছে। তবে, বিদেশি সুন্দরীদের প্রতি বেশ দুর্বল ভাইজানের মন। 

ক্যাটরিনা কাইফ, জ্যাকলিন ফার্নান্ডেজ, ইউলিয়া ভান্তুররা ছিলেন তার বান্ধবী তালিকায়। এ বার আর বিদেশিনী নয়, ‘টাইগার’-এর জীবনে বসন্তের ছোঁয়া নিয়ে এসেছেন এক দক্ষিণী অভিনেত্রী।

তার ও সালমানের বয়সের পার্থক্য কিছু কম নয়, প্রায় ২৪ বছর! তিনি পূজা হেগড়ে। শোনা যাচ্ছে ভাইজান নাকি পূজার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। শুক্রবার সকালে এক টুইটার ব্যবহারকারীর টুইটে রীতিমতো হইচই পড়ে গিয়েছে বলিউডে। ওই ব্যক্তি টুইট করে লেখেন, ‘শহরে নতুন জুটি, মেগাস্টার সালমান খান মন দিয়েছেন পূজা হেগড়েকে। পর পর দুটি ছবির জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে সালমান-পূজাকে। একান্তে সময়ও কাটাচ্ছেন তাঁরা।’

খুব শীঘ্রই পূজা ও সালমানকে দেখা যাবে ‘কিসি কি ভাই কিসি কি জান’ ছবিতে। চলতি বছর ডিসেম্বরে মু্ক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। তবে কানাঘুষোয় শোনা যাচ্ছে আগামী বছর এপ্রিলে ঈদের দিন ছবিটি মুক্তি পাবে। 

এই ছবি নিয়ে সালমান আগে জানিয়েছিলেন, সপরিবারে দেখার মতো বিনোদনমূলক ছবি এটি। পরিচালনায় ফরহাদ সামজি। সালমান-পূজা ছাড়াও এই ছবিতে রয়েছেন শেহনাজ গিল, পলক তিওয়ারি, সিদ্ধার্থ নিগম, জস্‌সি গিল, রাঘব জুয়ালরা। সালমান-পূজার সম্পর্কের খবর ছবিমুক্তির আগে প্রচারের কোনও কৌশল কি না, তা অবশ্য জানা যায়নি।

কিউএনবি/অনিমা/০৯.১২.২০২২/সন্ধ্যা ৭.১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit