বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

প্রথম বিবাহবার্ষিকীতে একে অপরকে কী উপহার দিলেন ভি-ক্যাট?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৮৬ Time View

বিনোদন ডেস্ক : আজ বিবাহবার্ষিকী বলিউডের দুই জনপ্রিয় তারকা ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের। গত বছর আজকের দিনেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন দুই তারকা। দেখতে দেখতে বিবাহিত জীবনে একটা বছর কাটিয়ে ফেললেন তারা। স্বাভাবিকভাবেই প্রথম বিবাহবার্ষিকী একটু বেশিই স্পেশাল তাদের কাছে। আর তা উদযাপন করতেই পাহাড়ে বেড়াতে গিয়েছেন তারা। কিন্তু প্রথম বিবাহবার্ষিকীতে একে অপরকে কী উপহার দিলেন ভিকি ও ক্যাটরিনা?

তারা যে পাহাড়ে বেড়াতে গিয়েছেন, তা আগেই জানিয়েছেন অভিনেত্রী। স্ত্রীকে ক্যামেরাবন্দি করেছেন ভিকি। আর সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করেছেন ক্যাটরিনা। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, প্রথম বিবাহবার্ষিকীতে একে অপরকে বিলাসবহুল উপহারে ভরিয়ে দিয়েছেন দুই তারকা। শোনা যাচ্ছে, স্ত্রীকে বহুমূল্যের গয়না উপহার দিয়েছেন ভিকি। আর স্বামীকে বিলাসবহুল একটি গাড়ি উপহার দিয়েছেন ক্যাটরিনা।

প্রসঙ্গত, বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর ২০২১-এর ৯ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে বসেছিল তাদের বিয়ের আসর। চূড়ান্ত গোপনীয়তা এবং নিরাপত্তার মধ্যে বিয়ে সারেন তারা। আজকের এই বিশেষ দিনে দুই তারকাকে অনেক শুভেচ্ছা।

সূত্র: এবিপি আনন্দ

কিউএনবি/অনিমা/০৯.১২.২০২২/বিকাল ৪.৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit