মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

হিলিতে আর্ন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

মোঃ আব্দুল আজিজ হিলি প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ১০২ Time View

মোঃ আব্দুল আজিজ হিলি প্রতিনিধি : “সবার মাঝে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” এমন প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের হিলিতে নানা আয়োজনের মধ্য দিয়ে আর্ন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবারো একইস্থানে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের হলরুমে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা আর্ন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসের তাৎপর্য তুলে ধরেন। সেই সাথে নারী নির্যাতন বন্ধে নারীদের পাশাপাশি পুরুষদের এগিয়ে আসার আহবান জানানো হয়। পরে সকল প্রতিবন্ধকতা পিছনে ফিলে চাকুরী ও ব্যবসায় সাফল্য অর্জন করায় তিন নারীকে জয়িতা সন্মাননা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, সহকারী প্রোগ্রামার জান্নাতুল ফেরদৌস, হাকিমপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলামসহ অনেকে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit