বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

কুষ্টিয়ায় ট্রলিচাপায় স্কুলছাত্র নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ১৩১ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় ট্রলিচাপায় নাঈম শেখ (১০) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার সকালে শহরতলীর লাহিনী মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাঈম শেখ কুষ্টিয়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের লাহিনী কর্মকার পাড়ার সোবহান হোসেনের ছেলে। সে লাহিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাইসাইকেল চালিয়ে নাঈম শেখ বাড়ির দিকে যাচ্ছিল। পথে লাহিনী মধ্যপাড়া এলাকায় একটি বালুবোঝাই ট্রলি তাকে চাপা দিলে ঘটনাস্থ সে মারা যায়। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রলিচালককে আটক করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit