শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার চেক করছে পুলিশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৯৬ Time View

ডেস্কনিউজঃ নয়াপল্টন ও গুলিস্তান এলাকাজুড়ে নিরাপত্তাবলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শনিবার (১০ ডিসেম্বর) বিএনপি ঘোষিত মহাসমাবেশকে কেন্দ্র করে এ নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে।

শুক্রবার সকাল থেকেই দেখা গেছে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় যারাই প্রবেশ করছেন, তাদেরকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্দেহজনক কাউকে দেখলেই হাতে থাকা মোবাইল ফোনের হয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার চেক করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এ ছাড়া বিএনপি কার্যালয় সংলগ্ন পুরো এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ রয়েছে। অলিগলিতে বেরিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টারের ইনস্পেকটর মোহাম্মদ আরমান হোসেন সাংবাদিকদের জানান, কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। মানুষের জানমালের নিরাপত্তায় আমরা কাজ করছি। যানবাহন চলাচল সীমিত হলেও জরুরি প্রয়োজনে যারা যাতায়াত করছেন তাদের বাধা দেওয়া হচ্ছে না।

কিউএনবি/বিপুল/০৯.১২.২০২২/ দুপুর ১.২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit