বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম
লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

বলিউডে জয়ার নতুন যাত্রা, শুটিং শুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১১৪ Time View

বিনোদন ডেস্ক : ক্যারিয়ারের নতুন এক অধ্যায়ে পা রাখলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বুধবার ‘করক সিং’র শুটিংয়ের মধ্য দিয়ে হিন্দি সিনেমায় যাত্রা শুরু করলেন এই অভিনেত্রী। যেখানে এই অভিনেত্রীকে বলিউডের দাপুটে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে পর্দা শেয়ার করতে দেখা যাবে।

শুটিং শুরুর আগে একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন তারা। অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় সিনেমার নাম ‘করক সিং’ শোনা গেলেও ভারতীয় গণমাধ্যম বলছে, নাম এখনো চূড়ান্ত হয়নি। এতে থাকছেন ‘দিল বেচারা’খ্যাত সানজানা সাঙ্ঘি। এছাড়াও থাকছেন মালায়লাম তারকা পার্বতী থিরুবথু। যিনি তুমুল জনপ্রিয় সিনেমা ‘চার্লি’তে অভিনয় করেছিলেন।

সব মিলিয়ে বলা যায়, প্রথম হিন্দি সিনেমায় পঙ্কজ ত্রিপাঠি, পার্বতী ও সানজানার মতো সহশিল্পী পেয়েছেন জয়া। সিনেমাটি প্রযোজনা করছে উইজ ফিল্মস।

জয়া আহসান বলেন, ‘এটা আমার প্রথম হিন্দি ছবি ও আমার চরিত্রটি গল্পের অবিচ্ছেদ্য অংশ। যখন আমার কাছে এর প্রস্তাব আসে, আমি রোমাঞ্চিত হয়েছি এবং তাৎক্ষণিক হ্যাঁ বলেছিলাম। কারণ অনিরুদ্ধ রায় চৌধুরী ও পঙ্কজ ত্রিপাঠির মতো সহশিল্পীর লোভটা সামলাতে পারিনি। আমি চেয়েছিলাম, তাদের দুজনের সঙ্গে কাজ করতে। অবশেষে আমার প্রথম হিন্দি ছবিতেই সেটা হলো!’

জানা গেছে, সিনেমাটি ইনভেস্টিগেটিভ ড্রামা ঘরানার। যেখানে একটি ভেঙে যাওয়া পরিবারের এক হওয়ার হৃদয়স্পর্শী গল্প উঠে আসবে। আর গল্প লিখেছেন বিরাফ সরকারি, রিতেশ শাহ এবং অনিরুদ্ধ রায় চৌধুরী।

কিউএনবি/অনিমা/০৮.১২.২০২২/বিকাল ৫:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit