বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

মাতৃত্ব জীবনে কী কী পরিবর্তন এনেছে, জানালেন আলিয়া ভাট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১১৯ Time View

বিনোদন ডেস্ক : গত মাসে তার কোল আলো করে এসেছে কন্যাসন্তান রাহা। মাতৃত্ব আলিয়ার জীবনকে বদলে দিয়েছে। দ্রুত কাজে ফিরতে ইচ্ছুক অভিনেত্রী।

এখনও এক মাস হয়নি, মা হয়েছেন আলিয়া ভাট। ইতিমধ্যেই তাকে মুম্বাইয়ের যোগ প্রশিক্ষণ শিক্ষাকেন্দ্রের বাইরে দেখা গিয়েছে। মা হওয়ার পর দ্রুত নিজেকে আবার পাল্টে ফেলতে চাইছেন রণবীর-ঘরনি। তারই ফাঁকে মাতৃত্ব নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন যে, জীবনের এই নতুন পর্যায় তাকে অনেকটাই বদলে দিয়েছে।

মা হওয়ার পর নিজের প্রথম গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে আলিয়া বলেছেন, ‘‘মাত্র তিন সপ্তাহের মধ্যে মাতৃত্ব আমাকে অনেকটাই বদলে দিয়েছে।’’ এই প্রসঙ্গেই আলিয়ার কাছে জানতে চাওয়া হয়, আগামী দিনে চরিত্র নির্বাচনের ক্ষেত্রে মাতৃত্ব কী ভূমিকা পালন করবে।

উত্তরে আলিয়া বলেন, ‘‘আমি যে ভাবে কোনও চরিত্র নির্বাচন করি, তার উপর আমার মা হওয়ার বিষয়টা কেমন প্রভাব ফেলবে, তা আমি জানি না।’’ এরই সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির ইশা বলেন, ‘‘মাতৃত্ব জীবনের প্রতি আমার দৃষ্টিভঙ্গিকে অনেকাংশে বদলে দিয়েছে। মনে হয়, আগের থেকে আমার মন এখন আরও উন্মুক্ত হয়েছে। তাই এর পর আমার সফর কোন দিকে বাঁক নেবে, তা নিয়ে আমি বেশ উত্তেজিত।’’

এই বছরটা আলিয়ার ক্যরিয়ারে খুবই গুরুত্বপূর্ণ। এক দিকে যেমন তার ঝুলিতে রয়েছে ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ও ‘ব্রহ্মাস্ত্র’, তেমনই অন্য দিকে রয়েছে ‘আর আর আর’-এর মতো ব্লকবাস্টার ছবি। গ্যাল গ্যাডোর সঙ্গে হলিউডের ‘হার্ট অফ স্টোন’ ছবির শুটিংও শেষ করেছেন তিনি। প্রযোজনা করেছেন ‘ডার্লিংস’ ছবিটি।

সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/০৮.১২.২০২২/বিকাল ৩:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit