বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

কুষ্টিয়ায় ৭ টি অবৈধ ইট ভাঁটি গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ১৫২ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইট তৈরি করায় বুধবার কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা ইউনিয়নে সাতটি ইট ভাঁটি ধ্বংস করা হয়েছে। এসময় আরিফুল ইসলামের মেসার্স এস আরবি ব্রিকস, বাকিব হোসেনের মেসার্স বাকিব ব্রিকস, জাহিদুল ইসলামের মেসার্স সিফাত ব্রিকস, মো. করিম শেখের সৈনিক ব্রিকস, সামছুল আলমের মেসার্স নিয়াত ব্রিকস ও ওসমান গণির সাগর ব্রিকস এ খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী হাকিম আসিফুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, খুলনা পরিবেশ অধিদপ্তর ও কুষ্টিয়া জেলা কার্যালয় কর্তৃক সকালে অভিযান শুরু হয়ে সন্ধ্যায় শেষ হয়। অবৈধভাবে ইটভাঁটি পরিচালনা করায় সাতটি ইটভাঁটির আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা নিভিয়ে দেন। পরে ড্রেজার দিয়ে ইটভাঁটির স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় ও ইটভাঁটির ৩০ লক্ষ কাঁচা ইট ধ্বংস করে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ পরিচালক আতাউর রহমান, সহকারি পরিচালক হাবিবুল বাসার,পরিদর্শক কমলেস সরকার সহ কর্মকর্তা-কর্মচারীগণ। এছাড়া অভিযানে র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।উপ পরিচালক আতাউর রহমান বলেন, ওই সব ইটভাঁটির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এগুলো নিয়মনীতি না মেনে অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিল। তবে অবৈধ ইটভাঁটি বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

কিউএনবি/অনিমা/০৭.১২.২০২২/রাত ১০.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit