রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

কণ্ঠশিল্পী মৌসুমীর বাসায় দুর্ধর্ষ চুরির অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ১১৩ Time View

বিনোদন ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কণ্ঠশিল্পী আয়েশা মৌসুমীর বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আয়েশা মৌসুমীর মা নাসিমা বেগম বাদী হয়ে মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের বিষয়টি বুধবার (৭ ডিসেম্বর) সকালে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান। 
 
এর আগে মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় নাসিক ১ নং ওয়ার্ডের টিসি রোড এলাকার চান টাওয়ারের ৬ তলায় এ চুরির ঘটনা ঘটে। 

কণ্ঠশিল্পী আয়েশা মৌসুমী জানান, সন্ধ্যার দিকে ঘরে তালা মেরে তিনি তার মায়ের সঙ্গে বাইরে বের হন। আনুমানিক দেড় ঘণ্টা পর বাসায় ফিরে তাদের ঘর এলোমেলো অবস্থায় দেখতে পান। তবে বাইরে দিয়ে তাদের দরজা অক্ষত অবস্থায় ছিল। এসময় তার শ্বশুরবাড়ির থেকে দেওয়া এবং পরিবারের থাকা প্রায় ১৫ ভরি স্বর্ণ চোর লুট করে নিয়ে যায়। স্বর্ণ ছাড়া তার বাসার আর কোনো জিনিসপত্র চুরি হয়নি বলে জানান তিনি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

কিউএনবি/অনিমা/০৭.১২.২০২২/দুপুর ২.৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit