রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম

উড়ছে মরক্কো; জয় উদযাপনে মা’কে ভোলেন না হাকিমি

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ১১৬ Time View

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে শুরু থেকেই চমক দেখাচ্ছে মরক্কো। আসরের অন্যতম ফেভারিট বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে আফ্রিকার দেশটি। নকআউট পর্বে এবার শক্তিশালি স্পেনকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে মরেক্কো। এরপরই গ্যালারিতে থাকা মায়ের কাছে ছুটে যান পিএসজির মরক্কান ফুলব্যাক আশরাফ হাকিমি। তাদের আলিঙ্গন আর একে অপরের কপালে স্নেহমাখা চুমুর ছবি-ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

মঙ্গলবার দিবাগত রাতে স্পেনের বিপক্ষে টাইব্রেকারে হাকিমির গোলের পরই জয় নিশ্চিত হয় মরক্কোর। জয়ের পরই ছুটে যান মায়ের কাছে।  দেখা যায়, মা সাইদা মু ছেলে আশরাফের গালে চুমু খাচ্ছেন। আর ছেলে চুমু খাচ্ছেন মায়ের কপালে। সাইদার গায়ে জড়ানো ছিল মরক্কোর পতাকা। আশরাফ এখানেই থেমে থাকেননি। নিজের জার্সি খুলে মাকে দিয়েছেন। আশরাফ শব্দের অর্থ উত্তম। তিনি এ মাতৃভক্তির মধ্য দিয়ে সে উত্তমেরই পরিচয় দিয়েছেন।  

আশরাফ হাকিমির জীবন সহজ ছিলো না। সংগ্রাম করেই নিজের অবস্থান তৈনি করতে হয়েছে তাকে। আর এই সংগ্রামের অন্যতম যোদ্ধা তার মা সাইদা মু। যে মা তার সন্তানদের মানুষ করতে করেছেন পাহাড়সমান কষ্ট। পরিবার সামলাতে স্পেনে করেছেন বাসাবাড়ি পরিষ্কারের কাজ। তার বাবা হাসান হাকিমিও কষ্ট করেছেন স্পেনের রাস্তায় রাস্তায়। ফেরি করে বিক্রি করেছেন মালামাল।

কিউএনবি/অনিমা/০৭.১২.২০২২/দুপুর ১২.২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit