রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
তেহরানে ফরাসি ভাষা কেন্দ্র বন্ধ করে দিল ইরান যুক্তরাষ্ট্রের মিথ্যা বক্তব্য বিশ্বাস করে না বিশ্ব: ইরান কাপ্তাই হ্রদের জলছোঁয়া সৌন্দর্যে মুখর রাঙামাটি, বাড়ছে পর্যটকের ভিড় শার্শায় গোয়াল ঘর থেকে ককটেলসাদৃশ্য ৩টি বস্তু উদ্ধার শার্শার নিষিদ্ধ যুবলীগের সাধারন সম্পাদক সোহরাব ঢাকার হাতিরঝিল এলাকা থেকে আটক শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করে ফের শীর্ষে ইংল্যান্ড  আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার জাতীয়তাবাদী মোটর চালক দলের ঢাকা জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা আওয়ামী লীগের কর্মসূচি প্রতিরোধ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে মাটিরাঙ্গায় ছাত্রদলের মোটরসাইকেল বিক্ষোভ।  আবারও হ্যাটট্রিক রাফিনিয়ার, বার্সেলোনার সাতে সাত

টিকিট ছাড়াই ট্রেনে যাত্রা, টিটিইকে ফাঁসাতে তরুণীর কাণ্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : টিকিট না কেটে ট্রেনে উঠে পড়েছিলেন তরুণী। রুটিন চেকিংয়ের সময় ধরা পড়তেই টিকিট পরীক্ষকের (টিটিই) সঙ্গে জুড়ে দিলেন তুমুল তর্ক। কিন্তু ঘটনা সেখানে শেষ হলে তো আর কথা ছিল না! রেলকর্মীদের বিপদে ফেলতে ও সাজা খাওয়াতে আস্ত একটা নাটকই সাজিয়ে বসলেন তিনি—হঠাৎ নিজের জামাকাপড় নিজেই ছিঁড়ে ফেলে চিৎকার শুরু করলেন। ভেবেছিলেন, নারী নির্যাতনের মিথ্যা দায় টিটিইর ঘাড়ে চাপিয়ে পার পেয়ে যাবেন।

রেল সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর দানাপুর থেকে প্রয়াগরাজগামী ওই ট্রেনের ‘সেকেন্ড এসি’ কামরায় টিকিট পরীক্ষা করছিলেন টিটিইদের একটি দল। এক শিশুকে সঙ্গে নিয়ে সেখানে বসেছিলেন রাধিকা তিওয়ারি নামের ওই তরুণী। টিটিই তার কাছে টিকিট দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি। টিকিট না থাকায় তাকে ট্রেন থেকে নেমে যেতে বলা হয়। কিন্তু তিনি তা না শুনে সুযোগ বুঝে সোজা ‘থার্ড এসি’ কামরায় গিয়ে গা-ঢাকা দেন।

তবে শেষ রক্ষা হয়নি। টিটিইদের দলটি সেখানেও পৌঁছে যায় এবং তাকে নিয়মানুযায়ী উপযুক্ত টিকিট কেটে নেওয়ার অনুরোধ জানায়। কিন্তু জরিমানা বা টিকিট কাটা তো দূরের কথা, উলটো রেলকর্মীদের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন তিনি। তখনই মুখোমুখি আসনে বসা এক যাত্রী বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে গোপনে নিজের মোবাইলে পুরো ঘটনাটি ধারণ করতে শুরু করেন।

ভিডিওতে দেখা যায়, তরুণী দাবি করছিলেন যে, তিনি জরিমানা বা টাকা দিতে রাজি আছেন। তবে টিটিই স্পষ্ট জানিয়ে দেন, উপযুক্ত টিকিট ছাড়া এভাবে ট্রেনে যাওয়া সম্ভব নয়। তর্কাতর্কির একপর্যায়ে তরুণী জানান, তার ভাই নাকি নিজেও একজন টিটিই! হেল্পলাইন নম্বর খোঁজার ছলে পাশের যাত্রীদের শোনান, ওই টিটিই-কে তিনি আজ মিথ্যা মামলায় ফাঁসিয়ে ছাড়বেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit