রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

ছেলের বলিউড অভিষেক নিয়ে যে প্রতিক্রিয়া জানালেন শাহরুখ-গৌরী

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৯৭ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত দম্পতি শাহরুখ খান ও গৌরি খান। তাদের বড় ছেলে আরিয়ান খান, যিনি নিজেও বিগত সময়ে সংবাদের শিরোনাম হয়েছেন নানা কারণে। আবারও আলোচনায় বলিউড বাদশা খ্যাত শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। এবার ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে শাহরুখ-গৌরি দম্পতি পুত্রের।

ক্যামেরার সামনে আসার ইচ্ছা তার কখনই ছিল না তার। মনের সব কল্পনাকে তুলে আনতে চেয়েছিলেন সাদা পাতায়। বুনতে চেয়েছিলেন গল্প। বাবা শাহরুখ খান সফলতম অভিনেতাদের একজন হলেও অভিনয় কখনওই টানেনি আরিয়ান খানকে। মাদক-কাণ্ডের ঝড়ঝাপ্টা শেষে এবার ইচ্ছা পূরণের পালা। খুব শিগগিরই বলিউডে অভিষেক ঘটতে চলেছে আরিয়ানের, মঙ্গলবার সন্ধ্যায় স্পষ্ট ইঙ্গিত দিলেন শাহরুখ-তনয়। অভিনেতা নন, পরিচালক আরিয়ানকে পেতে চলেছে বলিউড।

আগেই শোনা গিয়েছিল একটি ছবির জন্য গল্প লিখবেন আরিয়ান। সে অনুযায়ী কথাবার্তাও চলছিল। ছবির চিত্রনাট্য লেখার কাজ শেষ করলেন আরিয়ান। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে চিত্রনাট্যের পাতার ছবি দিয়ে লেখেন, “চিত্রনাট্য লেখার কাজ শেষ করলাম। অপেক্ষা, কবে ‘অ্যাকশন’ বলব।”

স্পষ্টই বোঝা যাচ্ছে, নিজের প্রথম ছবির পরিচালক ও গল্পকার দুই-ই হতে চলেছেন আরিয়ান নিজেই। ছেলের প্রথম কাজ তার প্রযোজনার দায়িত্বে থাকবে শাহরুখের রেড চিলিজ এন্টারটেনমেন্ট।

আরিয়ানের এই পোস্টে প্রতিক্রিয়া দিয়েছে বলিউডের প্রায় অর্ধেকাংশ। ছেলের প্রথম কাজ প্রসঙ্গে বাবা শাহরুখ লেখেন, “ভরসা, চিন্তা, আস্থা রাখার পালা শেষ। এবার শুরু। অনেক শুভেচ্ছা তোমার প্রথম কাজের জন্য। প্রথম কাজ সব সময় স্পেশাল।”

ছেলের কমেন্ট বক্সে গৌরী লেখেন, “আমিও আর অপেক্ষা করতে পারছি না।”

শোনা যাচ্ছে, নতুন বছরেই শুরু হবে ছবির শুটিং। ২০২৩ সালটা যে খান পরিবারের জন্য স্মরণীয় হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। আগামী বছরই মুক্তি পাবে শাহরুখ অভিনীত ‘পাঠান’। বড় পর্দায় অভিষেক হতে চলেছে শাহরুখ কন্যা সুহানার। এবার প্রকাশ্যে এল আরিয়ানের স্বপ্নপূরণের খবর।

কিউএনবি/অনিমা/০৭.১২.২০২২/দুপুর ১২.১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit