বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

দৌলতপুরে সাংবাদিক নাহারুল ইসলামের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ১৮৭ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : দৈনিক বাংলার বাণীর সাংবাদিক ও দৈনিক আরশী নগর পত্রিকার সাবেক প্রধান উপদেষ্টা সাংবাদিক নাহারুল ইসলাম মন্টু’র ২২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আল্লারদর্গা মিডিয়া হাউজ (সংবাদপত্র) আয়োজনে, সোমবার বাদ মাগরিব আল্লারদর্গা প্রেস ক্লাবে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন আল্লারদর্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশ বার্তার দৌলতপুর নিজস্ব প্রতিনিধি সাংবাদিক খন্দকার জালাল উদ্দিন, দৈনিক জনকণ্ঠ পত্রিকার দৌলতপুর নিজস্ব সংবাদদাতা সাইদুল আনাম, দৈনিক সকালের সময় পত্রিকার দৌলতপুর প্রতিনিধি মাসুদুর রহমান মাসুদ, দৈনিক গণকন্ঠ পত্রিকা দৌলতপুর প্রতিনিধি সম্রাট আলী, জাতীয় সাংবাদিক সংস্থা দৌলতপুর উপজেলা শাখার সভাপতি প্রবীণ সাংবাদিক আলাউদ্দিন, দৈনিক প্রতিজ্ঞা’র দৌলতপুর প্রতিনিধি মিলন আলী,দৈনিক আজকের সুত্রপাত পত্রিকার দৌলতপুর প্রতিনিধি আশিক ইসলাম, দৈনিক সুত্রপাত পত্রিকার দৌলতপুর প্রতিনিধি রাজন হোসেন,সাপ্তাহিক দৌলতপুর বার্তা পত্রিকার প্রতিনিধি নসিব উদ্দিন প্রমূখ।

দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা আমিরুল ইসলাম। দোয়া মাহফিলে সাংবাদিক নাহারুল ইসলাম মন্টু’র মাগফিরাত কামনা করা হয়।

 

কিউএনবি/অনিমা/০৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit