বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

কুষ্টিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ১৫৪ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া সদর উপজেলায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সানোয়ার হোসেন (৫২) নামের এক বৃদ্ধ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সানোয়ার হোসেন কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা গ্রামের বাসিন্দা।পুলিশ ও ভুক্তভোগী শিশুটির স্বজনেরা জানান, রবিবার দুপুরে বাড়ির পাশে একা খেলছিল শিশুটি। বেলা ২টার দিকে সানোয়ার হোসেন শিশুটিকে ফুসলিয়ে বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। সে সময় এ কথা কাউকে না জানাতে হুমকি দেন তিনি।

শিশুটির পরিবার জানায়, বাড়ি ফেরার পর রাতে শিশুটির আচরণে সন্দেহ হলে তার মা এর কারণ জানতে চান। তখন শিশুটি সবকিছু খুলে বলে। ঘটনা জানার পর রাতেই এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ করেন শিশুটির বাবা। অভিযোগের ভিত্তিতে রাতেই সানোয়ারকে গ্রেপ্তার করে পুলিশ।এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন খান বলেন, শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। ইতিমধ্যে অভিযুক্ত সানোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit