রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় গোয়াল ঘর থেকে ককটেলসাদৃশ্য ৩টি বস্তু উদ্ধার শার্শার নিষিদ্ধ যুবলীগের সাধারন সম্পাদক সোহরাব ঢাকার হাতিরঝিল এলাকা থেকে আটক শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করে ফের শীর্ষে ইংল্যান্ড  আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার জাতীয়তাবাদী মোটর চালক দলের ঢাকা জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা আওয়ামী লীগের কর্মসূচি প্রতিরোধ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে মাটিরাঙ্গায় ছাত্রদলের মোটরসাইকেল বিক্ষোভ।  আবারও হ্যাটট্রিক রাফিনিয়ার, বার্সেলোনার সাতে সাত চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ টিকিট ছাড়াই ট্রেনে যাত্রা, টিটিইকে ফাঁসাতে তরুণীর কাণ্ড সৌদি আরবে দুটি সামরিক অভিযান চালানোর দাবি ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীর

ভারতকে হারিয়ে মধ্যরাতে ঢাবিতে সাকিব, শিক্ষার্থীদের সঙ্গে খেললেন ব্যাডমিন্টন

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৯২ Time View

স্পোর্টস ডেস্ক : দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতকে হারিয়েছে বাংলাদেশ। মিরাজের বীরত্বে জয়ের ম্যাচে ব্যাটে-বলে অবদান রেখেছেন সাকিব আল হাসান। সে ফুরফুরে মেজাজ ধরে রেখে টাইগার অলরাউন্ডার রবিবার রাতে হঠাৎ হাজির হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাকিম চত্বরে। সেখানে ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে খেলেছেন ব্যাডমিন্টন।

শিক্ষার্থীরা জানান, রবিবার দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি সংলগ্ন হাকিম চত্বরে ব্যান্ডমিন্টন কোর্টে খেলছিলেন শিক্ষার্থীরা। হঠাৎ সেখানে আসেন সাকিব। এরপর তিনি মুখে মাস্ক লাগিয়ে শিক্ষার্থীদের সঙ্গে খেলতে শুরু করেন। তার খেলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে।

সাকিবের সঙ্গে ব্যাডমিন্টন খেলেছেন ইমরান নাজির নামের একজন। তিনি উচ্ছ্বাস প্রকাশ করে ফেসবুকে লিখেছেন, ‘পিছনের মানুষটাকে চেনা যায়? ইটস সাকিব আল হাসান ভাই। আজ ভাইয়ের সঙ্গে ব্যাডমিন্টন খেলতে পারছি। এটা এখনও আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। এটা জীবনের সেরা মুহূর্তের একটি। আমি আমার অনুভূতি হারিয়েছি।’

আরেক শিক্ষার্থী আকরাম ভূঁইয়া লিখেছেন, ‘বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ভাই, হাকিম চত্বরে এবং আমার সাথে ব্যাডমিন্টন খেলে, আমি তখন আনন্দে আকাশে ভাসছি! ধন্যবাদ সাকিব ভাই।’

কিউএনবি/অনিমা/০৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit