রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

আমি বৈবাহিক ধর্ষণের শিকার, মুখ খুললেন বাঁধন

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১১৭ Time View

বিনোদন ডেস্ক :জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন বৈবাহিক ধর্ষণের শিকার বলে মন্তব্য করেছেন। এক সাক্ষাৎকারে অভিনেত্রী এ কথা জানান।

‘রেহানা মরিয়ম নূর’, ‘খুফিয়া’, ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’— এমনই বেশ কিছু জনপ্রিয় সিনেমা-সিরিজে কাজ করেছেন তিনি। তার অভিনয়ে মুগ্ধ দর্শক। ক্যামেরার ঝলকানি, যশ, খ্যাতি— সবই এখন তার জীবনের অঙ্গ। 

কয়েক বছর আগে বাঁধনের জীবন কিন্তু এমনটা ছিল না। শ্বশুরবাড়িতে চূড়ান্ত অত্যাচারের শিকার হন নায়িকা। সে যেন তার জীবনের বিভীষিকাময় অধ্যায়।

সাবেকের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, বিয়ের পর জোর করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন তার স্বামী। অভিনেত্রী জানান, কী পরিমাণ নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি।

সাক্ষাৎকারে বাঁধন বলেন, ‘আমার সাবেক শ্বশুরবাড়ির লোকজন পড়াশোনা করতে দিত না। বন্ধুদের সঙ্গে যোগাযোগ পুরো ছিন্ন করে দিতে বাধ্য করে। আমি মেনে নিয়েছিলাম। ভেবেছিলাম, এই ভাবেই হয়তো থাকতে হয়। অনেকেই উপদেশ দিয়েছিলেন, এই সব সমস্যার সমাধান হল বাচ্চা। কিন্তু কাউকে বোঝাতে পারিনি, আমি বৈবাহিক ধর্ষণের শিকার।’

তবে, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার ছবি মনোনীত হওয়ার পর থেকেই ইন্ডাস্ট্রিতে তার দর এখন আকাশ ছোঁয়া। কিন্তু শুরুটা এমন ছিল না একদমই। তাই সেই ভুল থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। 

সব অশান্তি আর ঝামেলা অবসান করে তারপর নিজের পড়াশোনাও শেষ করেন নায়িকা। মেয়েকে নিয়ে এখন বাঁধনের শান্তির সংসার। বেশ ভালোই আছেন জানিয়েছেন।

কিউএনবি/অনিমা/০৪.১২.২০২২/সন্ধ্যা ৬.০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit