শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি ভক্তদের ভালোবাসায় মুগ্ধ কুইন সুলিভান ফুলবাড়ী ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রীজটি সংস্কার না করাই নষ্ট হয়ে যাচ্ছে॥ ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত॥ প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ সীমান্তে বিজিবির অভিযানে,মানব পাচারকারীসহ দুই বাংলাদেশি আটক রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ষড়যন্ত্র: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মেসির সঙ্গে ছবি-জার্সি না পেয়ে হতাশ বেনিনের কোচ, আর্জেন্টিনার আচরণে ক্ষুব্ধ প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

পুলিশ ইন্সপেক্টর শাকিলা পারভীনের বিরুদ্ধে প্রভাব বিস্তার করায় সংবাদ সম্মেলণ

মোঃ আব্দুল আজিজ হিলি (দিনাজপুর) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ২২৭ Time View

মোঃ আব্দুল আজিজ হিলি (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুর সার্কেল অফিসের ইন্সপেক্টর শাকিলা পারভীনের বিরুদ্ধে প্রভাব বিস্তার করে ক্ষমতার অপব্যবহার, আর্থিক ক্ষতি সহ বিভিন্ন অভিযোগ তুলে ধরে সংবাদ সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ ডিসেম্বর) দুপুর ১টায় হাকিমপুর (হিলি) প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলণ করেন ইন্সপেক্টর শাকিলা পারভীনের দেবর ঘোড়াঘাটের ব্যবসায়ী আল আমিন সরকার।

সংবাদ সম্মেলণে লিখিত বক্তব্যে আল আমিন সরকার বলেন, বিরামপুর সার্কেল অফিসের পুলিশ ইন্সপেক্টর শাকিলা পারভীন আমার মৃত ভাইয়ের স্ত্রী। তিনি দিনাজপুর জেলার নাগরিক হয়ে এই জেলায় গত ১৬-১৭ বছর ধরে চাকরি করছেন। আমি গত ৯ অক্টোবর ভারত থেকে ফিরে এসে দেখি শাকিলা আমার ১৫ শতাংশ জমি অবৈধভাবে দখলে নিয়ে আম বাগান করেছেন।

আমাদের যৌথ ইটভাটা বন্ধ করে অন্যকে ভাড়া দিয়েছেন এবং আমার বৃদ্ধা মা আনোয়ারা বেগম ইটভাটার অংশীদার। তা সত্বেও ইটভাটা লিখে দেওয়ার জন্য ভয়ভীতি ও চাপ সৃষ্টি করছেন। আমি আশংকা প্রকাশ করছি ঢাকায় আমাদের যৌথ নামে কেনা ফ্ল্যাটটি এবং আমার নিজের নামে থাকা জমি শাকিলা ও তার ছেলে যেকোন সময় আমাকে অস্ত্রেরমুখে জিম্মি করে দলিলে স্বাক্ষর করে নিতে পারেন।

তিনি আরও বলেন, শাকিলা পারভীন ও তার ছেলের এসব অবৈধ, বেআইনী হস্তক্ষেপ ও কর্মকান্ডের বিরুদ্ধে দিনাজপুর পুলিশ সুপার এবং রংপুর রেঞ্জের ডিআইজির কাছে লিখিত অভিযোগ করেছি। এরই প্রেক্ষিতে বিরামপুর সার্কেল অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপারকে তদন্তের জন্য দায়িত্ব দিলে সিনিয়র সহকারী পুলিশ সুপার তার অফিসে কর্মরত ইন্সপেক্টর শাকিলার পক্ষ নিয়ে আমাদের হয়রানী করছেন।

একারণে আমি সংবাদ সম্মেলণের মাধ্যমে বিরামপুর সার্কেলকে দেওয়া তদন্তভার অন্য জেলার কোন পুলিশ কর্মকর্তাকে দেওয়াসহ এই জেলা থেকে শাকিলা পারভীনকে প্রত্যাহারের দাবী জানাচ্ছি। শাকিলা এই জেলায় দীর্ঘদিন ধরে চাকরী করার কারণে এলাকায় যথেষ্ট প্রভাব বিস্তার করেছেন। একারণে তিনি আমাকে এবং আমার পরিবারের নামে মিথ্যা মামলা, প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন ভয়ভীতি দিয়ে যাচ্ছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit