বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম
লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

১৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে না ‘কারাগার পার্ট-২’

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১২৪ Time View

বিনোদন ডেস্ক :নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী নির্মিত ওয়েব সিরিজ‘কারাগার’। চলতি বছরের আগস্টে মুক্তি পায় ওয়েব তার নির্মিত সিরিজের ‘কারাগার পার্ট-১’। এই সিরিজে চঞ্চল চৌধুরী অনবদ্য অভিনয় করে দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছেন। গত ৪ নভেম্বর হইচই জানায়, চলতি মাসের ১৫ ডিসেম্বর আসছে ‘কারাগার পার্ট-২’। তবে এবার জানা গেল, মুক্তির তারিখ পিছিয়েছে ওয়েব সিরিজটির। জানা গেছে, বিশ্বকাপ ফুটবলের কারণে পূর্বনির্ধারিত তারিখ ১৫ ডিসেম্বরে আসছে না ‘কারাগার পার্ট টু’। এক সপ্তাহ পিছিয়ে আগামী ২২ ডিসেম্বর আসবে জনপ্রিয় ওয়েব সিরিজটি। তারিখ পরিবর্তনের বিষয়টি জানিয়ে অভিনেতা চঞ্চল চৌধুরী তার ফেসবুকে লেখেন, ‘এক সপ্তাহ পেছানোর কারণে আমারও মেজাজ একটু খারাপ।’ পাশের ইমোটিকন দেখে বোঝা যাচ্ছিল, মজার ছলেই এমনটি বলছেন অভিনেতা।

সৈয়দ আহমেদ শাওকি পরিচালিত ‘কারাগার পার্ট-১’ এর গল্পে দেখা যায়, সেল নাম্বার ১৪৫। আকাশনগর সেন্ট্রাল জেল। ৫০ বছরের বন্ধ সেলে পাওয়া গেল একজন কয়েদিকে। যেন চিন্তায় পড়ে গেল জেলপাড়া। কে এই কয়েদি আর বন্ধ সেলে কি করে এলো এই কয়েদি?

সিরিজে চঞ্চল চৌধুরী ছাড়া আরও অভিনয় করেছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতুসহ অনেকে।

প্রসঙ্গত, ‘কারাগার পার্ট-১’ মুক্তির আগে প্রধান অভিনেতা চঞ্চল চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছিলেন, সিরিজটির দুই কিস্তিরই শুটিং একসঙ্গে শেষ করেছেন তারা। প্রথমটি মুক্তির পর অল্পসময়ের মধ্যেই আসবে দ্বিতীয়টি।

কিউএনবি/অনিমা/০৪.১২.২০২২/দুপুর ২.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit