বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

হোটেলে বসে ইয়াবা বেচাকেনা: ১৩শ ইয়াবা সহ মাদক কারবারি আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১৩৯ Time View
নোয়াখালী প্রতিনিধি :  নোয়াখালীর বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নে অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এসময় তার কাছ থেকে ১৩শ পিস ইয়াবা ও একটি মোবাইল জব্দ করা হয়। আটক শাহাদাত হোসেন (৩৬ ) উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মো.বাবুলের ছেলে।

শনিবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার সুলতানপুর গ্রামের রমনিরহাট বাজার থেকে তাকে আটক করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার সকালে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে অভিযান চালানো হয়। অভিযানকালে রমনিরহাট বাজারের একটি হোটেলে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অবস্থান নেওয়া হয়।

পরে মাদক বিক্রি কালে বাজারের মোহাম্মদিয়া হোটেল থেকে মাদক কারবারি শাহাদাত হোসেনকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা মাদকের প্রাইকারি বিক্রেতা মাঈন উদ্দিন পালিয়ে যায়। কারবারি শাহাদাতের কাছ থেকে ১৩শ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক মাদক কারবারি ও পলতাক মাদক কারবারি উভয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/০৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit