বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

কুষ্টিয়ায় ট্রাকচাপায় ২ জন নিহত

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১২৯ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া ভেড়ামারা উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কের বারো মাইল বাহিরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতরা হলেন-কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের আনসার আলীর ছেলে সাজ্জাদ হোসেন (৫১) ও মিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শরীফের স্ত্রী শারমিন আক্তার (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে সাজ্জাদ হোসেন নিকট আত্মীয় শারমিনকে নিয়ে মোটরসাইকেলে করে ঈশ্বরদী যাচ্ছিলেন। সাড়ে ৭টার দিকে বারো মাইল বাহিরচর এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে ট্রাকের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান।

গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। ট্রাকটি স্থানীয়রা আটকে রাখে। পরে হাইওয়ে পুলিশ ট্রাকটি জব্দ করে। তবে ট্রাকের চালককে পাওয়া যায়নি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit