বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

দেশে ফিরে আবারও জেরার মুখে নোরা ফাতেহি

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১১৫ Time View

বিনোদন ডেস্ক : কাতার ফিফা বিশ্বকাপ ফুটবল মঞ্চে লাইভ পারফরম্যান্স করে দেশে ফেরার পর আবারও ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জেরার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। 

বহুল আলোচিত ২০০ কোটি রুপির একটি অর্থ পাচার মামলার জেরে শুক্রবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। খবর ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের।

ভারতীয় সংবাদ মাধ্যমে জানা গেছে, দিন কয়েক আগেই কাতার ফিফা বিশ্বকাপ ফুটবল মঞ্চে লাইভ পারফরম্যান্স করে সদ্যই দেশে ফিরেছেন অভিনেত্রী নোরা ফাতেহি। এই প্রথম কোনো ভারতীয় অভিনেত্রী ফিফার মঞ্চে পারফরম্যান্স করে এলেন।ফিফার মঞ্চে লাইভ পারফরম্যান্স করে ভারতকে বিশ্বের দরবারে আরও অনেকটা এগিয়ে দিলেন অভিনেত্রী। 

আর সেখান থেকে দেশে ফিরেই ইডির পক্ষ থেকে তলব পড়ে নায়িকার। যদিও কিছুদিন আগেই এই মামলার সঙ্গে যুক্ত মূল অভিযুক্ত অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ জামিন পেয়েছেন। এই একই মামলায় নোরা ফাতেহিকেও জেরা করেছিল ইডি।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর নোরাকে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ (ইওডব্লিউ) শাখা চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে।

এছাড়াও গত বছর ১২ সেপ্টেম্বর ও ১৪ অক্টোবর প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের (পিএমএলএ) ধারা ৫০-এর অধীনে নোরার বক্তব্য রেকর্ড করেছিল ইডি।

সে সময় তিনি বলেছিলেন, লীনা পাওলোস (মামলার মূল হোতা সুকেশের স্ত্রী) তাকে গুচির একটি ব্যাগ এবং একটি আইফোন উপহার দিয়েছিলেন।

নোরা আরও জানিয়েছিলেন, লীনার ফোনে লাউড স্পিকারে সুকেশ তাকে বলেছিলেন, তারা তার ভক্ত এবং ভালোবাসার প্রতীক হিসেবে তাকে একটি বিএমডাব্লিউ গাড়ি উপহার দিতে চান।

এই অর্থ পাচার মামলার মূল হোতা সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে অভিযুক্ত করে গত ১৭ আগস্ট আদালতে চার্জশিট জমা দেয় ইডি।

গত ১৫ নভেম্বর জ্যাকলিনকে দুই লাখ রুপির ব্যক্তিগত বন্ডে জামিন দেয় দিল্লির পাটিয়ালা আদালত।

কিউএনবি/অনিমা/০৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit