শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা কেন হঠাৎ হঠাৎ তার চোখ ভিজে যায়? ফাইনালের আগেই বিভ্রাটে ইয়ামালের প্রেমিকা প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ বিশ্বকাপে ফিফার বড় অঙ্কের লভ্যাংশ থেকে ভাগ পাচ্ছে বাংলাদেশও চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন?

সম্পর্ক টিকে থাকার রহস্য জানালেন হলি তারকা দম্পতি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১১৮ Time View

বিনোদন ডেস্ক : সম্পর্কের তিক্ততা বা কোনো খুনসুটি নয়, দুই পলকের জীবনে শুধু মনের মানুষের সঙ্গেই থাকতে চেয়েছেন। ভালোবেসে গেছেন, জীবনকে বেঁধে নিয়েছেন একটি সুতোয়। দেখতে দেখতে দাম্পত্যজীবনের ২৮টি বসন্ত পার করেছেন হিউ জ্যাকম্যান ও দেবরা-লি ফার্নেস। সম্পর্কের শুরুটা হয়েছিল ১৯৯৫ সালে। দেবরা-লি ফার্নেস একজন অস্ট্রেলিয়ান অভিনয়শিল্পী ও প্রযোজক। আর  হিউ জ্যাকম্যান এক্স মেনখ্যাত স্টার। কোরেলি নামের একটি টিভি সিরিজ করতে গিয়ে কাজের মাধ্যমে পরিচয় হয় তার।

কাজ করার দুই সপ্তাহের মধ্যেই  হিউ জ্যাকম্যান বুঝে গিয়েছিলেন, অন্যদের থেকে একদমই আলাদা দেবরা-লি ফার্নেস। এরপর অনেক পরিবর্তনই হতে শুরু করে হিউর জীবনে। বেখেয়ালি মনে লির অনুপস্থিতি অনেক বেশি অনুভব করতে শুরু করেন। অল্পতেই মন খারাপ কিংবা কাজে ভুলের পরিমাণ যেন বাড়তেই থাকে হিউর জীবনে। যখন বুঝতে পারলেন, ধীরে ধীরে ভালোবাসার অনেকটাই পথ হেঁটে ফেলেছেন তিনি।

১৯৯৬ সালের ১১ এপ্রিল ১৩ বছরের ছোট হিউ সারা জীবনের জন্য বিয়ের মাধ্যমে বাঁধা পড়েন লির কাছে। ভালোবাসার পরিণতি বিয়েতে বাধা না পেলেও সংসারজীবনে নানা সমস্যায় পড়েছেন এই তারকা দম্পতি। নিজেদের সন্তান পৃথিবীর আলো দেখাতে গিয়ে দুবারই ব্যর্থ হন লি। গর্ভের সন্তান নষ্ট হওয়ায় ২০০০ সালে দুই সন্তানকে দত্তক নেন তারা।
সম্প্রতি ফেসবুকে নিজের স্ত্রীর প্রশংসা করেছেন হিউ জ্যাকম্যান। সম্পর্ক টিকে থাকার রহস্যও জানিয়েছেন ভক্তদের। ৩০ নভেম্বর স্ত্রীর জন্মদিনে তিনি লেখেন: ‘শুভ জন্মদিন, আমার অসাধারণ স্ত্রী। আমার সৌভাগ্য হলো, ২৮ বছর ধরে তোমার এই বিশেষ দিনটি একসঙ্গে উদ্‌যাপন করার।’

তিনি আরও লিখেছেন, ‘এই সময়ে তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তুমিই আমাকে শিখিয়েছ, বিশেষ দিনগুলো কীভাবে বিশেষ করে তুলতে হয়,  জীবনের সংজ্ঞা কী, কীভাবে গুছিয়ে রাখতে হয় সংসার, রক্ষা করে চলতে হয় বন্ধুত্ব, একে অন্যকে ভালোবেসে স্বপ্নিল জীবনে এগিয়ে নেয়ার পথ।’ ফেসবুকে স্ত্রীকে নিয়ে পোস্ট করা জ্যাকম্যানের গভীর ভালোবাসার স্ট্যাটাসটি মুহূর্তেই ভক্তদের মন জয় করে নিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit