শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম

কুষ্টিয়ায় ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে মাদ্রসা ছাত্রের মৃত্যু

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ১১৮ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে সুপারি গাছে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মিঠু শেখ (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার পান্টি ইউনিয়নের পীতাম্বর বশী গ্রামের স্কুল পাড়ায় এ ঘটনা ঘটে। মিঠু শেখ ওই এলাকার দিনমজুর শহিদ শেখের ছেলে ও ডাঁসা মহুর আলী দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মাদ্রাসা ছাত্র মিঠু দুপুর দেড়টার দিকে সুপারি গাছের মাথায় ব্রাজিলের পতাকা টাঙাতে গাছে উঠেছিল। এ সময় বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে মাটিতে পড়ে যায়। এতে তার পা পুড়ে যায় এবং মুখ দিয়ে ধোঁয়া বের হতে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, মিঠুকে হাসপাতালে আনার আগেই মারা গেছে।

এ বিষয়ে ওই ছাত্রের চাচাতো ভাই পলাশ মাহমুদ বলেন, মিঠু ব্রাজিলের সমর্থক ছিল। সুপারি গাছে পতাকা টাঙাতে উঠেছিল। এ সময় বিদ্যুতায়িত হয়ে সে মারা যায়। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, ‘ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে পড়ে মাদ্রাসাছাত্র মারা গেছে। এ বিষয়ে আইনি কার্যক্রম চলমান রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit