শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম

আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধা নাজমুল হকের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ১২৫ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রীয় মার্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। উপজেলার মির্জাপুর ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের মৃত হাসিম উদ্দীনের পুত্র পল্লী দারিদ্র বিমোচন অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজমুল হক (৭২) শনিবার (২৬ নভেম্বর)দিবাগত রাত প্রায় ১:৩০ মিনিটে বার্ধক্য ও অসুস্থ্যতাজনিত কারণে পঞ্চগড় ধাক্কামারায় নিজ বাসভবনে মৃত্যু বরণ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী,১পুত্র ও ১ কন্যা সন্তান , আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার (২৭ নভেম্বর) বেলা ২ : ৩০ মিনিটে উপজেলার সর্দারপাড়া মদিনাতুল উলুম মহিচ্ছুন্নাহ্ মাদরাসা মাঠে রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী উপস্থিত থেকে এবং আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা’র নেতৃত্বে একদল পুলিশ ফোর্সের অংশ গ্রহনে মরহুম বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে রাষ্ট্রের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী , বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা , উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম মরহুম বীর মুক্তিযোদ্ধা নাজমুল হককে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। রাষ্ট্রীয় সম্মাননার পর ওই মাঠে জানাযার নামাজ শেষে পাশর্বর্তী কবরস্থানে মরহুমের দাফন কার্য সম্পন্ন করা হয়। জানাযার নামাজ ও দাফন কার্যে অন্যদের মধ্যে প্রতিবেশী, আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নেতৃবৃন্দ সহ অনেকেই উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit