সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় পাহাড় কাটার অপরাধে এক ব্যক্তিকে  ৫০ হাজার টাকা জরিমানা। মাটিরাঙ্গায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিত করণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত॥ শরীয়তপুরে ফ্যামিলি কার্ড সংগ্রহ সংক্রান্ত প্রেস কনফারেন্স তুরস্কে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ মাটিরাঙ্গায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী সাখু গ্রেপ্তার তুরস্কের ক্লাবে ইতিহাস গড়লেন সালাহ প্রেমের মাঠেও লাল কার্ড দেখলেন ভিনিসিয়ুস! ৩ মাসেই শেষ ‘সেকেন্ড ইনিংস’

নোয়াখালীতে তিন মামলায় জামিন পেলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খোকন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ১২৭ Time View
নোয়াখালী প্রতিনিধি : কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব, নোয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও  সুপ্রিম কোট আইনজীবি সমিতির সাবেক সাধারন সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুবু উদ্দিন খোকন, তিনটি মামলায় স্থায়ী জামিন পেয়েছেন।

আজ রোববার নোয়াখালী জজ কোট (জেলা ও দায়রা জজ আদালত)  বিচারক নিলুফার সুলতানা এজলাসে উপস্থিত হয়ে, শুনানিতে শেষে তিনটি মামলায় স্থায়ী জামিন পান।  এর আগে তিনি  উচ্চ আদালত জামিন নিয়ে আসেন। মামলা গুলো  হলো  নোয়াখালীর চাটখিল – সোনাইমুড়ি থানা পুলিশে কাজে বাঁধা ও গাড়ী পুড়ানো অভিযোগ। গত ২৭/২৮ শে সেপ্টম্বর  কেন্দ্রীয় বিএনপির চাটখিল – সোনাইমুড়ি  উপজেলা বিক্ষোভ সমাবেশে এ হামলা ভাংচুর  ও গাড়ী পুড়ানো ঘটনা ঘটে। এর পরে পুলিশ বাদী হয়ে দুটি এবং আওয়াশীলীগে নেতা রেদওয়ান বাদী হয়ে অপর একটি মামলা করেন।

জিআর  ১৭১৬/২২, ১৭২১/২২ও ১৭৫২/২২ এতে তিন মামলায় ব্যারিষ্টার খোকন আসামী ছিলেন। এছাড়া সোনাইমুড়ি উপজেলা ও চাটখিল উপজেলা বিভিন্ন ইউনিয়নের  বিএনপির নেতাকর্মীদের আসামী করা হয়েছে। আজ নিন্ম আদালতে হাজির হয়ে সবাই বিজ্ঞ আইনজীবির মাধ্যমে জামিন আবেদন করে, আদালত র্র্দীঘ শুনানি শেষে তাদের স্থায়ী জামিন দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী বারের সাবেক সভাপতি সিনিয়র এডভোকেট এবিএম জাকারিয়া।

এ সময় বারের প্রায় অর্ধশতাধিক  আইনজীবি এ মামলা গুলো পক্ষে আদালতে উপস্থিত হয়ে আসামী পক্ষে জামিনের আবেদেন করেন। রাষ্ট্র পক্ষে পিপি গোলজার হোসেন সহ অন্যান্য এপিপি আইনজীবি উপস্থিত ছিলেন। উলেখ্য এর আগে গত ৯নভেম্বর তিনি সহ বিএনপির অঙ্গ সংগঠনের চার শতাধিক এ মামলা গুলো জামিন পান, জানিয়ে নোয়াখালী বারের আইনজীবি  মাহমুদ হাসান শাকিল এডভোকেট।   

 

 

কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit