রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

৩২ বছর আগের নায়িকাকে নিয়ে ফিরছেন সালমান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৯২ Time View

বিনোদন ডেস্ক :‘‘‘সাথিয়া তুনে ক্যায়া কিয়া…’ গানটা আজও মনে রেখেছেন সিনেপ্রেমী দর্শক। ১৯৯১ সালে মুক্তি পেয়েছিল সালমান খান এবং রেবতী অভিনীত ছবি ‘লভ’। সিনেমার কথা মনে না থাকলেও এই গান এখনও অনেকেরই প্লেলিস্টে রয়ে গিয়েছে।

তারপর ৩২ বছর কেটে গিয়েছে। কিন্তু একসঙ্গে আর দেখা যায়নি ভাইজান এবং রেবতীকে। আর কি তাদের একসঙ্গে দেখা যাবে না? ছিল প্রশ্ন। অবশেষে সেই অপেক্ষার অবসান। তিন দশক পেরিয়ে আবার একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে তাদের।

দিন কয়েক আগে সালমানের ‘বিগ বস্‌’-এর ম়ঞ্চে এসেছিলেন রেবতী। মুক্তির অপেক্ষায় তার পরিচালিত ছবি ‘ভেঙ্কি’। ছবির প্রচারে এসেছিলেন রেবতী ও অভিনেত্রী কাজল। সেই মঞ্চেই এই খবর ফাঁস করলেন ভাইজান। সালমান জানালেন হ্যাঁ, আবারও তাদের একসঙ্গে দেখতে পাবেন দর্শক। 

ছবির নাম ‘টাইগার ৩’। যে ছবি নিয়ে অনেক দিন আগে থেকেই দর্শকের উন্মাদনা তুঙ্গে। ২০২৩ সালের দীপাবলিতে মুক্তি পাবে এই ছবি।

উল্লেখ্য, ‘ভেঙ্কি’ ছবিতে কাজল ছাড়াও অভিনয় করেছেন বিশাল জেঠুয়া। ‘মর্দানি ২’ ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করে প্রচারের আলোয় চলে আসেন বিশাল। এই ছবিতে অবশ্য অন্যভাবে দেখা যাবে তাকে। 

প্রসঙ্গত, এই ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন আমির খান। অন্যদিকে, এই মুহূর্তে সালমানের ঝুলিতে একগুচ্ছ ছবি। ‘কিসি কি ভাই কিসি কি জান’, ‘কিক ২’ এবং ‘নো এন্ট্রি’র সিক্যুয়েলের কাজ শুরু করবেন খুব তাড়াতাড়ি। সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/২৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit