সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
এথেন্সে ভয়াবহ দাবানল, উদ্ধারকারী হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ২ খোদ মনোরোগ বিশেষজ্ঞই করলেন আত্মহত্যা, ভুগছিলেন মানসিক বিষণ্নতায় ফিলিস্তিনিদের রাখা কারাগারের চারপাশে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করল ইসরায়েলি আদালত ফ্রান্সের দাবানল নিয়ন্ত্রণে, তবে শঙ্কা কাটেনি বিরোধী দল আ.লীগের মতো বক্তব্য দিচ্ছে: মির্জা ফখরুল ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি জামায়াত বছরের পর বছর মগবাজারের অফিসের তালা খুলতে পারেনি: রাশেদ খাঁন গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান

কাতারে গ্যালারিতে বসে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে রওনা দিলেন লালপুরের শাখাওয়াত হোসেন

মোঃ মাজহারুল ইসলাম  লালপুর (নাটোর)  প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ১৬৭ Time View
মোঃ মাজহারুল ইসলাম লালপুর (নাটোর) প্রতিনিধি : কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে যাচ্ছেন নাটোরের লালপুরের সুমি হার্ডওয়ার এন্ড গ্লাস হাউজ এর মালিক শাখাওয়াত হোসেন শুকুর (৩৮)। তিনি উপজেলার নবীনগর গ্রামের ফকির উদ্দিন মন্ডলের ছেলে।

কাতারে গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ পেয়ে তিনি খুবই উৎফুল্ল। এ বিষয়ে তার অনুভুতি প্রকাশ করতে গিয়ে এ প্রতিবেদককে জানান, তিনি একজন হার্ডওয়ার ও রং ব্যবসায়ী। লালপুর মোড়ে সুমি হার্ডওয়ার এন্ড গ্লাস হাউজ নামে তার একটি দোকান আছে। কানসাই নেরোল্যাক পেইন্টস্ (বাংলাদেশ) লিমিটেড এর পক্ষ থেকে তিনি কাতার সফরে যাচ্ছেন এবং সেখানে গিয়ে কোম্পানির পক্ষ থেকে বিশ্বকাপ ফুটবলের এক বা একাধিক খেলা দেখবেন।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, নাটোর জেলার মাত্র দুই জন এ সুযোগ পেয়েছে তার মধ্যে তিনি একজন। কোন দলকে পছন্দ করেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘আসলে আমি ফুটবল খেলাকে পছন্দ করি, কোন দলকে নয়’। তিনি রবিবার বিকেলে পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। সোমবার আনুষঙ্গিক কাজ সেরে মঙ্গলবার বিমানযোগে তিনি কাতারের উদ্দেশ্যে রওনা দিবেন।তিনি লালপুর তথা সারা দেশবাসির কাছে দোয়া চেয়েছেন।

কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit