সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

খোদ মনোরোগ বিশেষজ্ঞই করলেন আত্মহত্যা, ভুগছিলেন মানসিক বিষণ্নতায়

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অন্যের মানসিক সমস্যার চিকিৎসা করতেন। অথচ নিজের জীবনের কঠিন লড়াইয়ে শেষ পর্যন্ত হার মানলেন এক মনোরোগ বিশেষজ্ঞ। ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে বহুতল ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন ৪০ বছর বয়সী মনোরোগ বিশেষজ্ঞ ডা. হেমিকা আগরওয়াল। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার রাজ নগর এক্সটেনশন এলাকার অফিসার্স সিটি টু হাউজিং সোসাইটির পঞ্চম তলার অ্যাপার্টমেন্ট থেকে নিচে লাফিয়ে পড়েন তিনি। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের দাবি, প্রায় ১৮ মাস আগে বিবাহবিচ্ছেদের পর থেকেই ডা. হেমিকা গভীর মানসিক বিষণ্নতা ও মানসিক চাপে ভুগছিলেন।

ডা. হেমিকার বাবা ড. আর চন্দ্র, যিনি নিজেও গাজিয়াবাদের একজন মনোরোগ বিশেষজ্ঞ, পুলিশকে জানিয়েছেন, বিবাহবিচ্ছেদের পর থেকে তাঁর মেয়ের মানসিক অবস্থার অবনতি হচ্ছিল।

ঘটনার পর আবাসিক এলাকার বাসিন্দারা তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে এবং পরিবারের সদস্যদের বক্তব্য নিয়েছে। তবে ঘটনাস্থল থেকে কোনো আত্মহত্যার নোট উদ্ধার হয়েছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/০৩ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit